৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ইউপি চেয়ারম্যান ও RDRS কর্মকর্তার যোগসাজশে WFP প্রজেক্টে সীমাহীন দুর্নীতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি’র স্বেচ্ছাচারিতা সহ ব্যাপক অনিয়ম ও সীমাহীন দুর্নীতির কারণে পরিষদের সদস্যসহ ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমানে WFP অর্থায়নে RDRS-এর তত্ত্বাবধানে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২০৬০ মিটার নতুন রাস্তা নির্মাণে ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ ছিল। স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজ খুবই নিম্নমানের এবং নামমাত্র বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা RDRS-এর আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে চেয়ারম্যানকে এই দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জনগণের অভিযোগকে গুরুত্ব না দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “যা পারেন করেন। অফিস ম্যানেজ মানেই সব ম্যানেজ।”একাধিক স্থানীয় বাসিন্দা জানান, চেয়ারম্যানের একনায়কতান্ত্রিক আচরণ তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। তারা বলেন, “দেশের ফ্যাসিস্ট শাসন শেষ হলেও আমাদের ইউনিয়নে এখনো ফ্যাসিস্ট শাসন চলমান। WFP প্রকল্পের নামে জনগণের প্রাপ্য সুবিধা লুটপাট করা হয়েছে।”বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, “আমি গত টার্মে চেয়ারম্যান ছিলাম। এবার নির্বাচনে হেরে যাওয়ার পর আসাদুজ্জামান রনি আমার পরিবারের ওপর নির্যাতন চালিয়েছে। তার লোকজনের হামলায় আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে আছে। এমনকি আমার ছোট ভাইকে হারিয়েছি। কিন্তু কোথাও সুবিচার পাইনি।”এলাকার সচেতন মহলের লোকজন জানান,তার আমলে টিআর, কাবিখা/কাবিটা, জি আর, ভিজিডি, এডিবি, এলজিএসপি, ননওয়েজ, লজিক, ইজিপিপি, পরিষদের রাজস্ব খোযাড়-খেয়া ইজারার অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করে থাকেন। চেয়ারম্যান আসাদুজ্জামান রনি’র বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, ইউনিয়ন পরিষদে সুশাসন ফিরিয়ে আনা হোক এবং প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা হোক।এই বিষয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান রনি’র সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপজেলা ও জেলা প্রশাসন দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন বামনডাঙ্গা ইউনিয়নের জনগণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page