৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার ব্যাংকের চেক দিয়ে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গতকাল (৩ফেব্রুয়ারী) সোমবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে। তহশিলদার কাওসার আলীর এমন কান্ডে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে কঠোর শাস্তি মূলক বদলির দাবি। ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন। আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরী কে চাপ দেন তহশিলদার কাওসার আলী।এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে। এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ। কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির গোমর। অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণী পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন। এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা।এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান, তহশিলদার কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন। ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে। সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।এবিষয়ে জানতে কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন,প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত। সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আবার সমাধান করাও হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দম্ভোক্তি দেখান তহশিলদার কাওসার আলী। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, এমন হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page