১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চারঘাটে পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী >>> “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা, কারুশিল্প মেলা ও Youth Fest এবং আন্তঃ স্কুল চিত্রাংকন, রচনা ও কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, চারঘাট পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, মৃত্তিকা মেলা,পাটপণ্য প্রদর্শনী, বই উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা নামে বেশ কয়েকটি স্টল নিয়ে তরুণ তরুণীরা অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। তারুণ্যের ভাবনা প্রকাশ করতে তারুণ্যের উৎসব ২০২৫ এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে নানা রকম প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page