২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার মহোৎসব থামছেই না

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> কোন ভাবেই থামছেনা মাটি কাটা দিনে ও রাতে বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে সাগরে পরিনত করছে মাটি খেকোরা চলছে মাটির বিক্রয়ের মহোৎসব।তারই অংশ বিশেষ,গোপন সংবাদের ভিত্তিতে,কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী,খাগরিয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া ভ্রাম্যমান আদালত।বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার কেঁওচিয়া তেমুহনী,খাগরিয়া,ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস,ও অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মাদ মোস্তফা কামাল খান।অভিযানে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।স্থানীয়রা জানান,প্রতিবছর আমন ধান কাটার পর থেকে বর্ষাকাল শুরু হওয়ার আগ পর্যন্ত এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ী গরিব কৃষক ও জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে আবাদি জমির মাটি কিনে নেয়।এসব মাটি বেশিরভাগ ব্রিকফিল্ডে নেয়া হয় বলে জানান তারা।সরেজমিন দেখা যায়,সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া,ঢেমশা, ছদাহা,ধর্মপুর,বাজালিয়া,নলুয়া,খাগরিয়া, মাদার্শা, সাতকানিয়া সদর,এওচিয়া এলাকার আবাদযোগ্য কৃষি জমিগুলো থেকে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে মাটি কেটে প্রতিদিন শত শত ড্যাম্পার ট্রাকে করে উপজেলার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ইটভাটা থাকায় এখানে মাটির চাহিদাও বেশি।বিশেষজ্ঞরা জানান, জমির ওপরের অংশ বা টপ সয়েল ফসল উৎপাদনের জন্য উপযোগী মাটি। এই টপ সয়েল একবার কেটে নিলে তা পূরণ হতে সময় লাগে ১৫ থেকে ২০ বছর। ফলে অনাবাদি হচ্ছে একরের পর একর কৃষিজমি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.৩০ হতে রাত ৪ টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে তেমুহনী, খাগরিয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page