১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পুঠিয়ায় রাজবাড়ীতে শিক্ষা সফরে আসা পর্যটকের উপর হামলা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী) >>> রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়া রাজবাড়ীতে শিক্ষা সফরে আসা পর্যটকের উপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রাজশাহী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র পুঠিয়া উপজেলার সংলগ্ন পুঠিয়া রাজবাড়ি এলাকায় এক অটোরিক্সা চালক ও স্থানীয় বখাটে ছেলে মিলে এই হামলা চালায়।ঘটনা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুপুর ২ টার সময় পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়ার রাজবাড়িতে শিক্ষা সফরে আসেন গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার, সদরগঞ্জ এলাকার, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষকসহ ছাত্রছাত্রীরা। শিক্ষা সফরে আসার ছাত্র-ছাত্রীরা বাস থেকে নামার সময় একটি অটো রিক্সার সঙ্গে এক শিক্ষকের ধাক্কা লাগে। ভুক্তভোগী শিক্ষক অটো রিক্সা চালক কে দেখে শুনে চালাতে বললে অটো রিক্সা চালক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে গালিগালাজ করেন।অটো রিক্সা চালকের গালিগালাজ এর প্রতিবাদ করেন উপস্থিত ছাত্রছাত্রীরা এতে দুই পক্ষের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অটো রিক্সা চালক স্থানীয় বখাটেদের সহযোগিতা নিয়ে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেন এতে শিক্ষক সহ আহত হন ৭ জন। পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। ৩ জন গুরুত্ব আহত হলে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।অটো রিক্সা চালক হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের খায়েরদ্দিনের ছেলে মোঃ মাসুম।এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন আমরা ইতিমধ্যে ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page