২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসবে উপছেপড়া ভীড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব’২০২৫ এ উপছেপড়া ভীড়ের কারনে অনেক আগ্রহী ক্রেতা তাদের পছন্দের বই ও প্রকাশনা কিনতে না পারায় মনক্ষুন্ন হতে দেখা গেছে।২২ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় নগরীর জামালখান মোড়ে প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব কেন্দ্র উদ্বোধন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর সভাপতি তানজির হোছাইন জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মোহাম্মদ মুমিনুল হক। স্টলে এসো আলোর পথে, নঈম সিদ্দিকীর চরিত্র গঠনে মৌলিক উপাদান, আমরা কি চাই, কেন চাই কিভাবে চাই, খুররম জাহ্ মুরাদের ইসলামী আন্দোলনের কর্মিদের পারস্পরিক সম্পর্ক, ইবনে মাসুমের মুক্তির পয়গাম, আ,জ,ম ওবায়েদুল্লাহ’র তরুন তোমার জন্য, কিশোর মনে ভাবনা জাগে, সাহসী মানুষের গল্প সিরিজ, মোদের চলার পথ ইসলাম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান, ছোটদের ইসলামী অর্থনীতি, মোরা বড় হতে চাই সহ প্রায় শতাধিক রকম ইসলামী সাহিত্য, বিজ্ঞান বই, জিবনী গ্রন্থ, জনপ্রিয় শিশু কিশোর মাসিক পত্রিকা কিশোর কন্ঠ, ছাত্র সংবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশিত ক্লাশ রুটিন, ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, হরেক রকম স্টিকার, এ্যানুয়েল প্ল্যানার, পকেট ডায়েরী, নোট ডায়েরী, শিক্ষা সম্পর্কিত হরেক রকম পোস্টার নজর কেড়েছে সাধারন ছাত্র ছাত্রীদের। ছাত্রদের পাশাপাশি প্রচুর সংখ্যক ছাত্রী সারাদিন স্টল থেকে তাদের পছন্দের বই ও প্রকাশনা ক্রয় করতে দেখা গেছে। আগ্রহী ক্রেতাদের চাহিদা পুরনে স্টলের দায়িত্বে নিয়োজিত শিবিরের দায়িত্বশীলদের হিমশিম খেতে হচ্ছে।স্টল পরিদর্শনে আসা চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি তানজির হোছাইন জুয়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের সাধারন ছাত্র ছাত্রীদের প্রানের সংগঠন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দেড় দশক ধরে ইসলামী আন্দোলনের তথা শিবির কর্মিদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে ইসলামী ছাত্রশিবিরকে সাধারন ছাত্র ছাত্রীদের থেকে বিচ্ছিন্ন ছাত্র সংগঠনে পরিনত করার হীন প্রয়াস চালিয়েছে। বাংলাদেশের উম্মুক্ত পরিবেশে আমাদের গঠনমুলক এ্যাক্টিভিটিজ, প্রকাশনাগুলোকে সাধারন মহলে তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। আমরা আমাদের এ কর্মসুচীতে দেশের আপামর জনতার আগ্রহ ও ভালবাসা দেখে মহান রবের দরবারে শোকরিয়া জানাই।স্টলের দায়িত্বে থাকা ইসলামী ছাত্র শিবির কোতোয়ালী থানা উত্তরের সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, আমাদের স্টল উদ্বোধনের পর থেকে ছাত্র ছাত্রীদের আগ্রহ ও উৎসাহ দেখে আমরা আল্লাহর দরবারে শোকরিয়া জানাই, ২ দিন ব্যাপী আয়োজিত এ উৎসবে বই ও প্রকাশনা বিক্রয় আমাদের টার্গেটকে প্রথম দিনের অর্ধেক সময়েই অতিক্রম করেছে, এতে প্রমানিত হয় যে ইসলামী ছাত্র শিবিরের প্রতি সাধারন ছাত্র ছাত্রীদের আস্থা ও আগ্রহ কতটুকু। এ উৎসবে আলাদা করে শিবিরের সমর্থক ফরম পুরন করে ইসলামী ছাত্রশিবিরের প্রাথমিক জনশক্তি হিসাবে সংগঠনে অন্তর্ভূক্তির সুযোগ রাখা হয়েছে। যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী লাইন ধরে স্বদ্যোগো শিবিরের সমর্থক ফরম পুরন করে জমা দিচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত
২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি
সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার
আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক।
সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি
খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি।

You cannot copy content of this page