২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসবে উপছেপড়া ভীড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব’২০২৫ এ  উপছেপড়া ভীড়ের কারনে অনেক আগ্রহী ক্রেতা তাদের পছন্দের বই ও প্রকাশনা কিনতে না পারায় মনক্ষুন্ন হতে দেখা গেছে।২২ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় নগরীর জামালখান মোড়ে প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব কেন্দ্র উদ্বোধন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর সভাপতি তানজির হোছাইন জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মোহাম্মদ মুমিনুল হক। স্টলে এসো আলোর পথে, নঈম সিদ্দিকীর চরিত্র গঠনে মৌলিক উপাদান, আমরা কি চাই, কেন চাই কিভাবে চাই, খুররম জাহ্ মুরাদের ইসলামী আন্দোলনের কর্মিদের পারস্পরিক সম্পর্ক, ইবনে মাসুমের মুক্তির পয়গাম, আ,জ,ম ওবায়েদুল্লাহ’র তরুন তোমার জন্য, কিশোর মনে ভাবনা জাগে, সাহসী মানুষের গল্প সিরিজ, মোদের চলার পথ ইসলাম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান, ছোটদের ইসলামী অর্থনীতি, মোরা বড় হতে চাই সহ প্রায় শতাধিক রকম ইসলামী সাহিত্য, বিজ্ঞান বই, জিবনী গ্রন্থ, জনপ্রিয় শিশু কিশোর মাসিক পত্রিকা কিশোর কন্ঠ, ছাত্র সংবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশিত ক্লাশ রুটিন, ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, হরেক রকম স্টিকার, এ্যানুয়েল প্ল্যানার, পকেট ডায়েরী, নোট ডায়েরী, শিক্ষা সম্পর্কিত হরেক রকম পোস্টার নজর কেড়েছে সাধারন ছাত্র ছাত্রীদের। ছাত্রদের পাশাপাশি প্রচুর সংখ্যক ছাত্রী সারাদিন স্টল থেকে তাদের পছন্দের বই ও প্রকাশনা ক্রয় করতে দেখা গেছে। আগ্রহী ক্রেতাদের চাহিদা পুরনে স্টলের দায়িত্বে নিয়োজিত শিবিরের দায়িত্বশীলদের হিমশিম খেতে হচ্ছে।স্টল পরিদর্শনে আসা চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি তানজির হোছাইন জুয়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের সাধারন ছাত্র ছাত্রীদের প্রানের সংগঠন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দেড় দশক ধরে ইসলামী আন্দোলনের তথা শিবির কর্মিদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে ইসলামী ছাত্রশিবিরকে সাধারন ছাত্র ছাত্রীদের থেকে বিচ্ছিন্ন ছাত্র সংগঠনে পরিনত করার হীন প্রয়াস চালিয়েছে। বাংলাদেশের উম্মুক্ত পরিবেশে আমাদের গঠনমুলক এ্যাক্টিভিটিজ, প্রকাশনাগুলোকে সাধারন মহলে তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। আমরা আমাদের এ কর্মসুচীতে দেশের আপামর জনতার আগ্রহ ও ভালবাসা দেখে মহান রবের দরবারে শোকরিয়া জানাই।স্টলের দায়িত্বে থাকা ইসলামী ছাত্র শিবির কোতোয়ালী থানা উত্তরের সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, আমাদের স্টল উদ্বোধনের পর থেকে ছাত্র ছাত্রীদের আগ্রহ ও উৎসাহ দেখে আমরা আল্লাহর দরবারে শোকরিয়া জানাই, ২ দিন ব্যাপী আয়োজিত এ উৎসবে বই ও প্রকাশনা বিক্রয় আমাদের টার্গেটকে প্রথম দিনের অর্ধেক সময়েই অতিক্রম করেছে, এতে প্রমানিত হয় যে ইসলামী ছাত্র শিবিরের প্রতি সাধারন ছাত্র ছাত্রীদের আস্থা ও আগ্রহ কতটুকু। এ উৎসবে আলাদা করে শিবিরের সমর্থক ফরম পুরন করে ইসলামী ছাত্রশিবিরের প্রাথমিক জনশক্তি হিসাবে সংগঠনে অন্তর্ভূক্তির সুযোগ রাখা হয়েছে। যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী লাইন ধরে স্বদ্যোগো শিবিরের সমর্থক ফরম পুরন করে জমা দিচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page