৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঐতিহাসিক বিয়ের সাক্ষী হল চট্টগ্রাম!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বিয়ে আপনার খরচ আমাদের।এমন ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হলো চট্টগ্রাম।শনিবার চট্টগ্রাম নগরীর আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এমন বিয়ের অনুষ্ঠান হয়েছে।এতে যাদের বিয়ে হয়েছে তাদের কোনো টাকা খরচ করতে হয়নি। সম্পূর্ণ খরচ বহণ করেছে অ্যাশ ফাউন্ডেশন।এই বিয়ে করতে তাদের মানতে হয়েছে কিছু শর্ত।সেগুলো হল- কোনো ধরনের যৌতুক নেয়া যাবে না।একই সাথে অতিরিক্ত মোহরানা নেয়া যাবে না।পাশাপাশি ধার্যকৃত মোহরানা নগদে পরিশোধও করতে হবে।এমন প্রতিশ্রুতিতেই বিয়েটি সম্পন্ন হয়েছে।বিয়েতে উপস্থিত ছিলেন ১৬ জন বর-কনে।বিয়ে পড়ালেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মো. সাইফুল্লাহ।আয়োজনের মধ্যে ছিল- বর ও কনে পক্ষের ১০০ জনের খাবার, বর-কনের সাজসজ্জ্বার খরচ, পাশাপাশি ছিল কক্সবাজারে হানিমুনের প্যাকেজ, ঘরের সামগ্রী, বিভিন্ন আইটেমের আট পদের খাবার।যার সম্পূর্ণ খরচ বহণ করা হয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে।আরও রয়েছে বিয়ের পরে বর-কনের কাউন্সিলিং সেবা।ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে বর-করে উভয়ই খুবই উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।কারণ হিসেবে তারা জানিয়েছেন- সমাজের যৌতুক প্রথা,দেনমোহরের নামে অতিরিক্ত অর্থ,আপ্যায়ন এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে সহজ বিয়ের প্রচলন হওয়া।এতে তারা অত্যন্ত খুশি।নগরীর একটি কনভেশন সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়েছে।বিয়ে করতে আসা একজন বর জানান,শুকর আলহামদুলিল্লাহ।পার্কে বা যত্রতত্র প্রেম না করে বিয়ে করে ফেলেন। শিক্ষার্থী অবস্থায় ও বিয়ে করা যায়। আমি নিজেও একজন ছাত্র। এই ধরনের আয়োজন চট্টগ্রাম বিভাগের বাইরে গিয়ে সারাদেশে আয়োজন করা গেলে ভালো হয়।অপর এক বর জানান, বিয়েকে সহজ করার জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন যে আয়োজনটি করেছে তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই আয়োজনটি যৌতুকবিহীন এবং সম্পূর্ণ মোহরানা আদায়ের মাধ্যমে হয়েছে। এই আয়োজনের প্রচারণা সাড়া দেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি। সমাজে বিবাহ সহজ হয়ে উঠুক।আয়োজনের বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ২০০৯ সালে আমি আমার বিয়ের সময় দেখেছি আমার আত্মীয়-স্বজন অনেকেই বলেছে যৌতুক, নয় তারা উপহার দিবে, সেই উপহার নিলে ক্ষতি কী? আমি এর সরাসরি ভুক্তভোগী।যৌতুক প্রথা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে।এটি নিছক কোন বিয়ে নয়,এটি একটি আন্দোলন। আমরা যৌতুক প্রথা চিরতরে নিশ্চিহ্ন করতে চাই। একজন বাবা তার মেয়েকে জন্ম দেয়ার পর থেকে লালন পালন করে বিয়ে দেয়ার কথা।কিন্তু সেই সময় তার বাবার মুখে হাসি নেই।তার বাবা আমার আপনার কাছে বিয়ের জন্য টাকা খুঁজতে আসতেছে।দেশের কোন বাবা যৌতুকের দায়ে ঋণগ্রস্ত থাকবে না।আগামী ২০ জানুয়ারি থেকে আবারও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন,সামনের বিয়ে অনুষ্ঠিত হবে রংপুর বিভাগে। ঐতিহাসিক আয়োজন হিসেবে সেখানে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page