৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

মাঠ সহকারীর ঋণের টাকা থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে নড়াইল ও লোহাগড়ার দুজন কর্মকর্তার বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> পল্লী সঞ্চয় ব্যাংক নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার ব্যবস্থাপক ও জেলা আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মাঠ সহকারীর গৃহ নির্মাণ ঋণের টাকা থেকে কৌশলে তিন লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে।লোহাগড়া উপজেলার মাঠ সহকারী মোঃ আজিজুর রহমান খাঁন লিখিত অভিযোগে জানান, আমি দীর্ঘদিন যাবৎ সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। আদায় বিতরণে গত ২০২০-২০২১ অর্থ বছরে প্রথম স্থান, ২০২১-২০২২ অর্থবছরে দ্বিতীয় স্থান, ২০২২-২০২৩ অর্থ বছরে তৃতীয় স্থান, ২০২৩-২০২৪ অর্থ বছরে তৃতীয় স্থান অর্জন করেছি। গত অর্থ বছরে আমার আদায় ও বিতরণে শতভাগ সফলতা অর্জন হওয়ায় আমার গৃহ নির্মাণ ঋণ অগ্রিম মঞ্জুর হয়। গৃহ নির্মাণ ঋণের সকল কাগজপত্র সঠিক থাকলেও লোহাগড়া শাখা অফিস ও নড়াইল জেলা অফিস বিভিন্ন তালবাহানা করে আমাকে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে উপজেলা ও জেলা কর্মকর্তা আমার কাছে ৩ লাখ টাকা ধার হিসাবে দাবি করলে আমি দিতে রাজি হই। এরপর আমার নামে ঋণ মঞ্জুর হয়। গত বছর এপ্রিল মাসে আমি ১৪ লাখ টাকা গৃহ নির্মাণ ঋণ উত্তোলন করি। উত্তোলনের পর লোহাগড়া শাখা ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস এক লাখ টাকা ধার হিসাবে গ্রহণ করেন এবং জেলা আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস,এম তরিকুল ইসলাম নড়াইলে তার জমি রেজিস্ট্রি করবার সময় দুই লাখ টাকা ধার হিসাবে গ্রহণ করেন। পরবর্তীতে তাদের কাছে ধারের টাকা ফেরৎ চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ওই দুই কর্মকর্তার সাথে আমার মনমালিন্যের সৃষ্টি হয়। তখন ওই দুই কর্মকর্তা আমাকে অনেক দূরে বদলী করে দেবার হুমকি দেন। গত বছর ২১ নভেম্বর আমার গৃহ নির্মাণ ঋণের দ্বিতীয় কিস্তির ২১ লাখ টাকা অগ্রিম মঞ্জুর হয়। আমি এক মাস যাবৎ লোহাগড়া শাখা ব্যবস্থাপক সুশান্ত কুমার দাসের কাছে কাগজপত্র নিযে ঘুরাঘুরি করলেও তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তবে, শর্ত দেন আগের ধারের এক লাখ টাকা ফেরৎ চাওয়া যাবে না এবং আরো ৫ লাখ টাকা দিতে হবে। আমি নিরুপায় হয়ে রাজি হই এবং আমাকে অঙ্গীকার করতে বাধ্য করেন। তিনি গত বছর ২৩ ডিসেম্বর ফাইল স্বাক্ষর করে জেলা আঞ্চলিক কার্যালয়ে পাঠান। জেলা আঞ্চলিক কর্মকর্তা এস,এম তরিকুল ইসলাম উর্দ্ধতন কর্মকর্তাদের নামে এক লাখ টাকা দাবি করেন। এ নিয়ে আমার সাথে তার মনমালিন্যের সৃষ্টি হয়। আমাকে তিনিও বদলীর হুমকি দেন। এমনকি আমি সহ আমার দুজন সহকর্মীকেও বদলী করেন। জেলা আঞ্চলিক কর্মকর্তা এস,এম তরিকুল ইসলাম পূর্বে লোহাগড়া উপজেলার শাখা ব্যবস্থাপক ছিলেন। ওই সময়ে তিনি সমিতির ম্যানেজার/ সভাপতির সম্মানিভাতা নিয়ে অনিয়ম-দুর্নীতি করেছেন। এস,এম তরিকুল ইসলাম লাহুড়িয়া ইউনিয়নের অনেক সদস্যের নামে ৬ হাজার থেকে ১৫ হাজার, ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ করেছেন যেটা ওই ঋণী সদস্যরা জানেন না এমনকি ফাইলও অফিসে সংরক্ষিত নাই। ভূক্তভোগী মাঠ সহকারী মোঃ আজিজুর রহমান খান ওই দুই কর্মকর্তার নামে পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে লোহাগড়া শাখা ব্যবস্থাপক সুশান্ত কুমার দাসকে মোবাইল ফোনে (০১৯৩৮৮৭৯১৯৩) কল করলে তিনি ফোন রিসিভ করেন নাই।এ বিষয়ে আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নড়াইল) এস,এম তরিকুল ইসলামকে ফোন করলে তার ফোন (০১৯৫৮৬০১৪৩২)নম্বর টি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

You cannot copy content of this page