১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বিরামপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ সহ আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: সামিউল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি >>> দিনাজপুরের বিরামপুরে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিরি) অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,বিরামপুর এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্প ও বিরামপুর থানার সমন্বয়ে অভিযান চালিয়ে ৩১ হাজার ২১২ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত যৌন উত্তেজক সিরাপের আনুমানিক মূল্য ৪৭ লাখ ২৫ হাজার ৮২০ টাকা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাবনা জেলা থেকে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ মাধ্যমে বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের চালান বিরামপুরে আসছে এমন সংবাদ পায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিরি) বিরামপুর বিশেষ ক্যাম্প।বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবির একটি দল পৌর শহরের পল্লবী রোডে ওই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়।এ সময় বিজিবির সদস্যরা কার্যালয় থেকে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। পরে বিজিবির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন ঘটনাস্থলে যান। বিক্রয়নিষিদ্ধ এসব পণ্য বাজারজাত করার দায়ে পণ্যের কোম্পানির মার্কেটিং প্রতিনিধি আক্তারুজ্জামানকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিরামপুরের ‘এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড’ কে সিলগালা করে দেওয়া হয়েছে।কারাদণ্ড পাওয়া আক্তারুজ্জামান জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা।তিনি ‘পাবনা ফুড অ্যান্ড বেভারেজ’ নামে একটি কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page