২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

বাঁশখালীতে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম>>> চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বৈশাখী খাতুন (২৪) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যাকারী গৃহবধু বৈশাখী দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের স্ত্রী এবং সে এক সন্তানের জননী। তার স্বামি মোশাররফ ইনসেপ্টা ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে বাঁশখালীতে কর্মরত। সে সূত্রে তারা স্বামি স্ত্রী বাঁশখালীতে বসবাস করত।প্রতিবেশি সূত্রে জানা গেছে ৫/৬ বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তারা গুণাগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার সময় মোশাররফ হোসেন কর্মস্থলের মাসিক সভায় যোগ দিতে চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন।প্রতিবেশীরা জানান, বৈশাখী বেশ শান্ত প্রকৃতির ছিলেন এবং এ ধরনের সিদ্ধান্ত তার ক্ষেত্রে অপ্রত্যাশিত।সকালে বৈশাখীর তিন বছরের ছেলে দরজার বাইরে কান্নাকাটি করছিল। তার কান্না শুনে প্রতিবেশীরা দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে বৈশাখীকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কালিপুরে এক গৃহবধুর আত্মহত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বৈশাখী খাতুনের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে মানষিক ডিপ্রেশন থেকে ঐ মহিলা আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ওসি সাইফুল। ওসি সাইফুল আরো জানান, পারিবারিক কলহ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ এর সঙ্গে জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে।মোবাইল ফোনে বৈশাখীর সর্বশেষ যোগাযোগ ও মেসেজ যাচাই করা হচ্ছে। এছাড়া তার পারিবারিক সম্পর্কের পরিস্থিতি এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক তথ্যও বিশ্লেষণ করছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page