৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক  >>> সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্বার রাজশাহী ২৮ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই জয়ের মাধ্যমে বিপিএলের একাদশতম আসরে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে রাজশাহী, অন্যদিকে টানা দুই জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেল খুলনা।

শুক্রবার (১০ জানুয়ারি) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলমের ব্যাটে আসে ৪৪ রানের উদ্বোধনী জুটি। তবে পরবর্তী ২৩ রানের মধ্যেই তারা চার উইকেট হারিয়ে ফেলে।

এই সংকটময় পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্ল। তাদের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। রাব্বি ২৫ বলে ৪১ রান করে আউট হলেও, বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। শেষদিকে আকবর আলীর ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা টাইগার্স। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারান ওপেনার উইলিয়াম বোসিস্তো। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৭ বলে মাত্র ১ রান করে বিদায় নেন।

তামিমের সঙ্গে কি হয়েছিল? জানালেন হেলস নাঈম শেখ ২৮ বলে ২৪ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দলের জন্য লড়াই করার চেষ্টা করেন আফিফ হোসেন, যিনি ৩০ বলে ৩৩ রান করেন। মিডল অর্ডারে ইমরুল কায়েস মাত্র ৬ বলে ১৭ রান করে ফিরে যান। শেষদিকে নাসুম আহমেদের ব্যাট থেকে কয়েকটি বাউন্ডারি এলেও তা যথেষ্ট ছিল না। ১৯.৩ ওভারে ১৫০ রানেই অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স।

এদিন রাজশাহীর বোলাররা দারুণ পারফরম্যান্স দেখান। তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ান বার্ল প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া জিসান আলম, এসএম মেহেরাব, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।

You cannot copy content of this page