২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রবিসন্ধ্যায়’ গানে আর কাব্যে রবীন্দ্রনাথকে স্মরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবিগুরুর গুণকীর্তন, তাঁর রচিত কাব্য আর সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম
জন্মজয়ন্তী উদযাপিত হলো। শুক্রবার ( ১২ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘রবিসন্ধ্যা’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুড়িগ্রাম।প্রসঙ্গত, গত ৮মে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী।১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধর্ণাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি।অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। শুরুতে রবীন্দ্রনাথেরশিক্ষা ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম। আলোচনা শেষে একক ও দলীয় ভাবে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সম্মিলন পরিষদের

শিল্পীবৃন্দ।
‘হে নতুন গান…’, ‘আপনাকে এই জানা আমার ফুরাবে না…’, ‘ওই মহামানব
আসে…’ – এমন সব গানে সম্মোহিত করে জাতীয় সংগীতে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন
পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায়
নিলু,সহ-সভাপতি সুব্রতা রায়, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সমাজকর্মী
মানিক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক,
প্রচ্ছদের সভাপতি জুলকারনাইন স্বপন,,ঘাতক-দালাল নির্মুল কমিটির সাধারণ
সম্পাদক দুলাল বোস, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম এর আহবায়ক খ ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page