৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ওবায়দুল কাদের ও তার ভাই মির্জা কাদের এ জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল — বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>>নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন,বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স এবং মেট্রোহোমসের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।শুক্রবার সন্ধ্যায় চরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় ৫ শতাধিক অসহায় লোকজনের মধ্যে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের যাকে সারাদেশের মানুষ কাউয়া কাদের নামে চেনে সে ও তার ছোট ভাই দুর্ধর্ষ সন্ত্রাসী কাদের মির্জার অত্যাচারে এ জনপদের মানুষ কেমন ছিল আপনারা জানেন।এ অঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ।এ অঞ্চলে তাদের অত্যাচারে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।তিনি বলেন,যারা দলের দুঃসময়ে ছিলনা, মামলা হামলায় ছিলনা এখন দেখি তারা দলের জন্য শীতের অতিথি পাখির মতো মায়া কান্না করতে আসে।যারা দুঃসময়ের পরিক্ষিত তাদের সাথে আমরা আছি।যে লুটেরা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি,টেন্ডারবাজি,চাকুরি বাণিজ্য করবে আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই।স্বৈরাচারীরা যা করেছে, কাদের মির্জারা যা করেছে, আমাদের দলের কেউ তা যেনো না করতে পারে।তিনি আরও বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের যেমন আমরা শ্রদ্ধা করি,যারা খারাপ কাজ করবে তাদের আমরা ঘৃণা করি।এ খারাপ কাজ করা লোকদের পুলিশে ধরিয়ে দিন।বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা একরামুল হক মিলনের সভাপতিত্বে ও যুবদল নেতা সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্ছু, সদস্য কাজী একরামুল হক, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাউসার আলম বাইতুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, স্বেচ্ছাসেবক দলের নেতা নুর উদ্দিন ফাহাদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, সাধারন সম্পাদক আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলনেতা মহিউদ্দিন ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালা উদ্দিন রানা প্রমুখ।পরে বিএনপি নেতা ফখরুল ইসলাম কদমতলা বাজারের শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শন,সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করে মন্দির উন্নয়নে আশ্বাস প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page