৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পেকুয়া রাজাখালীতে ভূমিদস্যুর বিরোদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>>সমাজে দানবীর সমাজসেবকের লেভেল লাগিয়ে প্রভাবশালীরা দরিদ্র অসহায়দের উপর জুলুম নির্যাতনের ঘটনাগুলো প্রায়সময় চাপা পড়ে গেলেও সম্প্রতি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামে মসজিদ মাদ্রাসার অজুহাতে এক দরিদ্র ভূমিহীন কৃষকের বাড়ি ভিটা দখলে ব্যর্থ হয়ে সে অসহায় শ্রমিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে উপজেলার রাজাখালী ইউনিয়নের সর্বস্তরের জনগন বিক্ষোভ ও মানববন্ধন করে স্বৈরাচারের দোসর ভূমিদস্যু জামাল উদ্দিন প্রকাশ আমেরিকা প্রবাসী জামালের বিরোদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করে দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে।২ জানুয়ারী’২৪ ইং বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজী মার্কেট বেড়িবাঁধে প্রভাবশালী আমেরিকা প্রবাসী জামাল উদ্দিনের বাড়ির পাশে শত শত এলাকাবাসী এই বিক্ষোভ ও মানববন্ধনে যোগদান করে গগনবিধারী শ্লোগানে শ্লোগানে ভূমিদস্যু জামাল ও তার মাদকাসক্ত সন্ত্রাসী ছেলে শরফুল চৌধুরী সহ তাদের দোসর মোঃ পেঠান সিকদার, পল্লী চিকিৎসক শামীম সহ সকল সন্ত্রাসীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে। রাজাখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতা কর্মি, বিভিন্ন পেশাজীবি ও সাধারন জনগনের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি ওসমান গনি, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বশর, জিয়াউল হক জিয়া, জাহাঙ্গীর আলম এবং রাজাখালী ১নং ওয়ার্ড় শ্রমিকদলের সাধারন সম্পাদক কারামুক্ত ভূমিহীন শ্রমিক জালাল উদ্দিন।বক্তারা তাদের বক্তব্যে এলাকার প্রভাবশালী কোটিপতি স্বৈরাচারের দোসর ভূমিদস্যু জামাল উদ্দিনের তীব্র সমালোচনা করে ভূমিহীন দরিদ্র অসহায় শ্রমিক জালাল উদ্দিনের বাড়ি ভিটার জায়গা দখলের অপচেস্টা এবং তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর নিন্দা জানিয়েছেন। বক্তারা অবিলম্বে কারামুক্ত জালাল সহ অন্যন্য ভূক্তভোগীদের জায়গা জমি দখল ও মিথ্যা মামলা তুলে না নিলে সামাজিক আন্দোলন গড়ে তোলে আমেরিকা প্রবাসী জামাল ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করার হুমকি প্রদান করেন।উল্লেখ্যঃ পতীত স্বৈরাচারের দোসর ভূমিদস্যু খ্যাত আমেরিকা প্রবাসী জামাল উদ্দিন ও তার সন্ত্রাসী ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার মাদকসেবী শরফুল চৌধুরী হাসিনার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী সন্ত্রাসীদের টাকা দিয়ে ভাড়া করে এলাকার নিরিহ দরিদ্র জনগনের জায়গা জবরদখল, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল বলে অভিযোগ আছে। রাজাখালী গ্রামের ভুমিহীন কৃষক জালাল উদ্দিন দীর্ঘ ১০/১২ বছর ধরে হাজী মার্কেটের দক্ষিন পাশে বেড়িবাঁধ সংলগ্ন সরকারী খাসজমিতে বসবাস করে আসছিল। অভিযুক্ত ভূমিদস্যু এমেরিকা প্রবাসী জামাল মসজিদ ফান্ডের জন্য মার্কেট নির্মানের কথা বলে জালালের বাড়ি ভিটার ঘিরাবেড়া ভেঙ্গে জোর পুর্বক ড্যাম্পার দিয়ে মাটি ফেলা শুরু করলে কৃষক জালাল এলাকাবাসিকে নিয়ে বাধা সৃষ্ঠি করে, এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে ভুমিদস্যু এমেরিকা প্রবাসী জামাল তাৎক্ষনিক মাটি ফেলা বন্ধ করলেও প্রশাসনকে মেনেজ করে ভূমিহীন জালালের বিরোদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে প্রায় ৩৬ দিন জেল খেটে জালাল ৩০ ডিসেম্বর জেল থেকে বেরিয়ে আসার পর ভূমিদস্যু জামালের সন্ত্রাসী ছেলে চৌধুরীর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে পুনরায় জালালের বাড়িতে হামলা করতে আসলে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ভূমিদস্যু আমেরিকা প্রবাসী স্বৈরাচারের দোসর জামাল ও তার মাদকাসক্ত সন্ত্রাসী ছেলে চৌধুরীর দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবীতে পেকুয়া উপজেলা ও রাজাখালী বিএনপি’র নেতৃত্বে রাজাখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক বিক্ষুদ্ধ জনতা ভুমিদস্যু এমেরিকা প্রবাসী জামালের বাড়ির পাশে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page