১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর পরীক্ষা শেষে অভিনয়ে ফিরলেন মাফতুহা জান্নাত জীম হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের উদ্যোগ
আন্তর্জাতিক:
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
     
             

পেকুয়ায় বাঁধের অভাবে বোরো চাষে অনিশ্চয়তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া>>>কক্সবাজারের পেকুয়ার টইটং খালে এখনো মাটির বাঁধ নির্মিত হয়নি, চরম শংকায় বোরো চাষীরা।বোরো চাষে খালের মিঠা পানির উৎসের উপর নির্ভরশীল অন্তত আড়াই হাজার একর জমির বোরো চাষীরা। অকেজো রাবারড্যাম অংশে কৃত্রিম মাটির বাঁধ তৈরি হচ্ছে বিগত দুবছর ধরে। কারিগরি ত্রুটিতে টইটং খালের উপর স্থাপিত রাবারড্যাম ফুটো হয়ে গেছে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে নদীর ওই অংশে দেওয়া হচ্ছে মাটির বাঁধ। আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে চলতি বোরো মৌসুম। এখনো খালের উপর মাটির বাঁধ নির্মিত হয়নি। সেচ ব্যবস্থাপনায় পেকুয়ায় সরকারের নিবন্ধিত সমিতি রয়েছে। বাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্মাণ ব্যয়ের জন্য বরাদ্দ পেতে একমাত্র নিবন্ধিত সংগঠন টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আবেদন পাঠিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদকে হস্তান্তর করেন। পরবর্তীতে ওই আবেদনটি এলজিইডি কক্সবাজার এর নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে পাঠানো হয়েছে ঢাকার সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রণালয়ে।বৃহস্প্রতিবার (২জানুয়ারী)সকালে সরেজমিন গিয়ে চাষীদের সাথে কথা বলে জানা যায়, টইটং খালের উপর কৃত্রিম মাটির বাঁধ তৈরি করে পেকুয়ার দুটি ইউনিয়নের বিপুল জমিতে বোরো চাষ করা হয়। ২০০৫ সালে টইটং খালের উপর স্থাপিত হয় রাবারড্যাম। দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সে সময় প্রবাহমান খালের উপর রাবারড্যাম নির্মাণ করে। সাগরের লোনা পানি আটকিয়ে মিঠা পানির উৎস তৈরি করতে মুলত এ রাবারড্যাম নির্মিত হয়। পানি ও সেচ ব্যবস্থাপনাসহ রাবারড্যামের তদারকি ও দেখভালের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় পর্যায়ে। টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমিতি অতীত সময় থেকে সেচ ব্যবস্থাপনার জন্য মাঠ পর্যায়ে কাজ করে আসছে। কৃষকদের সমন্বিত উদ্যোগে ওই সংগঠন গঠিত হয়েছে। ২০১১ সালে সরকারি কর্তৃপক্ষ রাবারড্যামের দায়িত্বভার তাদের ওপর ন্যস্ত করে।তারা আরো জানান, ২০২২ সালের দিকে রাবারড্যামটি ফুটো হয়ে যায়। কারিগরি বিচ্যুতির কারণে নদীর তলদেশে রাবারড্যাম ছিদ্র হয়। ফলে বোর চাষে অনিশ্চয়তা দেখা দেয়। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ওই বছর থেকে সরকার মাটির বাঁধ তৈরি করছে খালে। ২০২৩ সাল থেকে সরকার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বাঁধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে।এদিকে চলতি মৌসুমে বোরো চাষ শুরু হবে।কৃষক বীজতলা তৈরি করছে। তবে টইটং খালে রাবারড্যাম অংশে এখনো নির্মিত হয়নি মাটির বাঁধ।স্থানীয় কৃষক ও স্কিম মালিক নুরুল ইসলাম ও আহসান হাবিব বলেন, দ্রুত সময়ে খালে মাটির বাঁধ দেয়া না হলে টইটংয়ের হিরাবনিয়া, পশ্চিম সোনাইছড়ি, নাপিতখালী, বড় পাড়া, মিত্যান্তঘোনা, শের আলী মাস্টার পাড়া, সোনাইয়াকাটা, পন্ডিত পাড়া, মিয়াজিরঘোনা, ধনিয়াকাটা, ভেলোয়ার পাড়া, বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা, নোয়াখালী পাড়া, আন্নর আলী পাড়া, কাদিমাকাটাসহ বিপুল অংশে বোরো চাষ অনিশ্চিত থাকবে। প্রায় আড়াই হাজার একর জমিতে বোরো চাষ হবেনা।এ ব্যাপারে টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.এর সভাপতি ডাঃ নুরুল কবির বলেন, আমরা দুঃচিন্তায় আছি। খুব দ্রুত সময়ে খালে মাটির বাঁধ দেয়া না হলে ৮০ হাজার মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। ব্যাহত হবে আড়াই থেকে তিন হাজার একর জমির কৃষিসহ শীতকালীন শাক সবজির আবাদ। আমরা বরাদ্দের জন্য আবেদন পাঠিয়েছি।এ ব্যাপারে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, আমরা বরাদ্দের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, আমাকে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। এলজিইডিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। আশা করছি দ্রুত সময়ে বাঁধ নির্মিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার
বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী
পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের
কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ

You cannot copy content of this page