২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও মহেশখালীতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ! রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা প্রদান পটিয়ায় কুরবানের গরু না দেয়াকে কেন্দ্র করে,স্বামী গলা টিপে হত্যা করে ৯মাসের অন্ত:সত্বা স্ত্রীকে। দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দূর্নীতির শীর্ষে মানছে না কোন নিয়মনীতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>>নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে নিজ ইচ্ছা মত চালাচ্ছে শতবর্ষ পূর্বে নির্মীত এই শিক্ষা প্রতিষ্ঠান।৩১ ডিসেম্বর মংগলবার সরোজমিন ঘুরে জানাগেছে ওই প্রধান শিক্ষক ২০২৫ সালে ছাত্র ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ উপেক্ষা করে নিজ ইচ্ছা মত ভর্তি করছে ছাত্র-ছাত্রী।তাছাড়া কারিগরি শিক্ষা বোর্ড,ঢাকা কর্তৃক ভকেশনাল নবম ও দশম শ্রেনীর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় নড়াইলের লোহাগড়া উপজেলায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে একটি পরীক্ষা কেন্দ্র আছে।কেন্দ্র সচিব হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান।সরকারি বিধি মোতাবেক কেন্দ্রে একজন সরকারি কর্মকর্তা হাজির থাকবেন কিন্তু এই পরীক্ষায় কেন্দ্র সচিব মোঃ মুরাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন নাই এমনকি সহকারী কেন্দ্র সচিব বিষয়টি জানেন না।তাছাড়া ওই কেন্দ্রে একজন পরীক্ষার্থীর ডান হাত ভেংগে যাওয়ার কারনে একজন শ্রুতি লেখক নিয়োগের নিয়ম থাকলেও কেন্দ্র সচিব তার ইচ্ছা মত অন্য একজন ছাত্রকে দিয়ে পরীক্ষা নেন যা সম্পূর্ণ আইনের পরিপন্থী।তাহলে এই কেন্দ্র সচিবের / ওই প্রধান শিক্ষকের খুটির জোর কোথায়।ডান হাত ভাংগার অযুহাতে এবং হাতে ব্যান্ডেজ পরিয়ে অবৈধ শ্রুতি লেখক এর দ্বারা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন কেন্দ্র সচিব মোঃ মুরাদুজ্জামান।এ ব্যাপারে তিনি মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।তদন্ত করলে সব বের হয়ে আসবে।এ অবৈধ শ্রুতি লেখকের বিষয়টি পরীক্ষা কেন্দ্রের অন্য কোনো কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার এমনকি সহকারী কেন্দ্রসচিব/ হল সুপার কিংবা সমন্বয়কারী কর্মকর্তাদের কেউ ই অবগত নন।কারিগরি শিক্ষাবোর্ড হতে শ্রুতি লেখকের কোনো অনুমতি গ্রহণ করা হয় নাই।অনুসন্ধানে আরো জানাগেছে ২০০৯ সালে এস এস সি পরীক্ষা চলাকালীন নিজ বিদ্যালয়ের ছাত্রীকে নকল সরবরাহ করা কালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম (বর্তমানে অতিরিক্ত সচিব পানি সম্পদ মন্ত্রনালয়) নিকট হাতেনাতে ধরা পড়ে জেল হাজতে যান। এঘটনায় পাবলিক এক্সজামিনেশন এ্যাক্ট অনুযায়ী নিয়মিত মামলা হয়েছিল। লোহাগড়া লক্ষীপাশা পাইলট বিদ্যালয়ে সহকারী শিক্ষক থাকাকালীন কোন এক ছাত্রীকে যৌন হয়রানির করার দায়ে তিনি চাকুরী থেকে বরখাস্ত হয়েছিলেন।এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মুরাদুজ্জামানের কাছে সাংবাদিকরা নতুন বছরে শ্রেনি শাখায় অতিরিক্ত ছাত্র ভর্তির আদেশ দেখতে চাইলে তিনি ছাত্র ভর্তির শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির আদেশ দেখাতে পারেন নাই এবং ভোকেশনাল পরীক্ষার শ্রুতি লেখকের নিয়োগের আদেশ দেখতে চাইলে তিনি সেই আদেশটি ও দেখাতে পারেন নাই। কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষায় কেন্দ্রে একজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের নিয়ম থাকলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি কোন সদউত্তর দিতে পারেন নাই।তাহলে কি ওই প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান প্রশাসন কে বৃদ্ধ আংগুল দেখিয়ে এহেন কর্ম করেছেন তা এলাকাবাসী জানতে চায় বা উনি কোন ছাতার নীচে দাড়িয়ে এমন কাজ করছেন।এঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিঠুন মৈত্রের সাথে কথা হলে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে কথা বলে বিধি মোতাবেক ব্যাবস্থা নিবেন।ঘটনাটি নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি বিষয়টি দেখবেন বলে ফোন কেটে দেন।এবিষয়ে নড়াইল জেলার এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেলকে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানাতে বলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত
বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির
জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত
বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও
মহেশখালীতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ! রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা প্রদান

You cannot copy content of this page