১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হামের টিকা থেকে বঞ্চিত ১৬ লাখ শিশুকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর
আন্তর্জাতিক:
কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায়
     
             

পেকুয়ায় স্মরনকালের স্মরনীয় তাফসির মাহফিলে ডঃ আল্লামা মিজানুর রহমান আজাহারীঃ 'জাতীর বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্যের আহবান'

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া থেকে>>> স্বৈরাচারের রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে নির্বাসিত থাকার পর দেশে এসে পাঁচ বছর পর দেশের মাটিতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় প্রথম ওয়ার্ম আপ মাহফিল থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামীক স্কলার ডঃ আল্লামা মিজানুর রহমান আজাহারী। বাংলাদেশ ভূ-খন্ডে স্বাধিনতাত্তোর স্মরনকালের স্মরনীয় পেকুয়ার এই তাফসিরুল কোরআন মাহফিল শুধু কক্সবাজার চট্টগ্রাম নয়,সারা বাংলাদেশে তোলপাড় তুলেছে।শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলের প্রধান আয়োজক পেকুয়ার মরহুম মাওলানা শহিদুল্লাহ স্মৃতি সংসদ সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে রাত পৌনে ১০ টার দিকে প্রধান মুফাসসিরের বক্তব্যে ডঃ আজাহারী এই ঐক্যের আহ্বান জানান।ডঃ আজাহারী মহাগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, ‘নতুন বাংলাদেশ বিশ্ব দরবারে একটি অসাম্প্রদায়িক দেশের রোল মডেলের দৃষ্ঠান্ত স্থাপন করেছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকান্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে,মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে যা বন্ধুসুলভ আচরণ নয় বরং তাঁরা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে।এছাড়া তিনি ভয়েস অফ আমেরিকার জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন,সে রিপোর্টে বাংলাদেশে এখন আগের চাইতে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়ানোর জায়গায় বিশ্বে শীর্ষে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।ডঃ আজাহারী তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনার বিষয় নির্ধারন করেছিলেন জাতীয় ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।সে আলোচনার বিষয়বস্তু অনুযায়ী ঐক্যের সুফলের বর্ণনা দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করে ঐক্যের নজির সৃষ্টি করেছেন, ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দূর্বল ভাবতে না পারে সে জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বিনির্মানে কাজ করতে হবে।নয়তো আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলো দূর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্টমার্টিন দাবি করে বসবে।লক্ষ লক্ষ জনতার এই তাফসিরুল কোরআন মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্স্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলার বরপূত্র আপামর জনতার প্রানপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য স্বৈরাচারের জুলুম-নির্যাতনে নিস্পেষিত নেতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ।পেকুয়া বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদী ও টেকনাফ হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিনের সেক্রেটারী কারা নির্যাতীত নেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ।তাফসির মাহফিলের মুল কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।উপস্থিত দর্শক স্রোতার ধারনানুযায়ী পেকুয়ার তাফসির মাহফিলে ১০ লক্ষাধিক দর্শক স্রোতার সমাগম হয়েছিল এবং দেশ বিদেশের প্রায় শহস্রাধীক প্রিন্ট, স্যাটেলাইট ও অনলাইন মিডিয়া ২৪ ঘন্টা ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম সরাসরি লাইভ সহ প্রচারে ব্যস্ত ছিলেন।সে সুবাধে স্মরনকালের স্মরনীয় এ মাহফিলের আলোচনা সারা বিশ্ব থেকে আগ্রহী স্রোতা দর্শক সাগ্রহে দেখতে ও শুনতে পেরেছেন।মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।মাহফিলে দেশ বরেন্য আলেমে দ্বীন ও ইসলামী স্কলারদের মধ্যে যারা কোরআন হাদিসের তাকরীর পেশ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন,হাফেজ মুফতি আমির হামজা,শায়খ মুফতি কাজী ইব্রাহীম,আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী,মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা আব্দুল্লাহ আল আমিন,শায়খ মাওলানা জামাল উদ্দিন, শায়েখ মুফতি জসিম উদ্দিন রহমানী,মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ,মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, শায়খ সালাউদ্দিন মাক্কী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার
বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী
পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের
কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ

You cannot copy content of this page