৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

খুলনা মহানগর ডিবি পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী জাকিরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক খুলনা>>>খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী জাকিরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।তখন নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।কেএমপির অফিসার ইনচার্জ (ডিবি) তৈমুর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় রোড সংলগ্ন জনৈক টিপু সুলতানের বাড়ির বেডরুমের মধ্যে জুয়া খেলা অবস্থায় দৌলতপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ পাঁচ জনকে আটক করে ডিবির এসআই ইমন।গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ জাকির হোসেন (৩৮),পিতা-আব্দুল হক হাওলাদার,মো: রুহুল আমিন (৪৯),পিতা-মৃত ওয়াজেদ আলী ফকির,মোঃ রফিক হাওলাদার (৪০),পিতা-মৃত মানিক হাওলাদার,মোঃ সাবিবুর রহমান (৪২), পিতা-মৃত আব্দুর রহমান,মোঃ রাকিব (৪২), পিতা-মোঃ শওকত।নগর ডিবি পুলিশ জানায়, জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ দৌলতপুর ও মহেশ্বরপাশা এলাকায় মাদকসহ নানা রকম অপকর্মের সাথে জড়িত।তার বিরুদ্ধে খুলনা ও পিরোজপুর এলাকায় পাঁচটি মামলা রয়েছে।তার একটি মাদক সিন্ডকেট আছে বলে জানান। এলাকার অনেকে তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ বলে সুত্র জানায়।ডিবি পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম ৩ সেট তাস এবং নগদ ৩৪,৮০০ টাকা উদ্ধার করে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ও জুয়ার আসর বসিয়ে আসছে।এদিকে মহেশ্বরপাশা এলকার সাধারন মানুষ অভিযোগ করেছেন, মাদক ব্যবসায়ী জাকিরসহ তার কয়েকজন সহযোগির অত্যাচারে অতিষ্ট। পুলিশ সঠিক তদন্ত করলে তার সকল অপকর্মের প্রমান মিলবে। তার অন্য চিহ্নিত সহযোগীদের গ্রেফতারের দাবী এলাকাবাসীর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page