১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার তুফান সরকার গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার বগুড়া>>> টিম ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক তুফান সরকার গ্রেফতার।বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি,বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া সদরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মতিন সরকারের ভাই হত্যাসহ প্রায় ১৯ মামলার পলাতক আসামী,বগুড়া শহরের আলোচিত শীর্ষ সন্ত্রসী ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক তুফান সরকারকে গ্রেফতার করা হয়েছে।বগুড়া ডিবির একটি টিম ২৪/১২/২০২৪ খ্রি. তারিখ রাত্রী ০৩.০০ ঘটিকার সময় আসামী ১। মোঃ তুফান সরকার (৩৪), পিতা-মৃত মজিবর রহমান সরকার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-চক সূত্রাপুর কসাইপাড়া (চামড়া গুদাম),থানা ও জেলা-বগুড়াকে তার নিজ বসত বাড়ি হতে বগুড়া সদর থানার মামলা নং-৩৫,তাং-১১ সেপ্টেম্বর, ২০২৪,জিআর নং-৮০১তারিখ-১১ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ১৬.১৫ ঘটিকা, ধারা- 302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ-3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করা হয়।প্রকাশ থাকে যে,গ্রেফতারকৃত আসামী তুফান সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি হত্যা,ধর্ষণ,অপহরণ, চাঁদাবাজি, বিষ্ফোরক, মাদক, মানিলন্ডারিং ও দুর্নীতিসহ সর্বমোট প্রায় ১৯ (উনিশ) টি মামলা রয়েছে।তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অর্থ উপার্জনের দায়ে দুদকের মামলায় ১৩ বছরের সাজা হয়েছে।আলোচিত তুফান সরকার ২০১৭ সালে নারীকে নির্যাতন,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সারাদেশে ব্যপক আলোচনায় আসে।গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।তার অপর ভাই শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহাগ সরকারকে কয়েকদিন আগে বগুড়া ডিবি বগুড়া কর্তৃক গ্রেফতার করা হয়েছে।অপর ভাই শীর্ষ সন্ত্রসী মতিন সরকারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page