৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় অবৈধভাবে বালু পাচারকারীদের সশস্ত্র হামলায় আহত ৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া মাটিকাটা সহ বালু উত্তোলনের জন্য মরিয়া হইয়া উঠেছে কিছু অসাধু প্রভাবশালী মহল, এটা প্রশাসনিকভাবে নিবারণ না হলে দিন দিন হাঙ্গামার দিকে জাতি এগিয়ে যাচ্ছে তার জন্য প্রশাসন কে দায়ী করছেন সাতকানিয়ার সচেতন নাগরিক।চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু পাচারকারীদের সশস্ত্র হামলায় আহত  হয়েছেন ৬ যুবক। গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার সময় ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার ১৫ নং ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বহনামুড়া এলাকায়। এসময় বালু পাচারকারীরা পাশর্বর্তী ছগিরা পাড়া এলাকার আবদুল খালেকের দোকানেও এ  হামলা চালানো হয়।আহতরা হলেন- বহনামুড়া গ্রামের মোঃ সিরাজের পুত্র মোঃ শহিদ (২৩), নুরুন্নবীর ছেলে রিদোয়ান (২৫), আবুল হাশেমের পুত্র সাইফুদ্দীন (৩৫) ও ছালেহ আহমদেও ছেলে নুরুন্নবী (৪৫) সহ আরও ২ জন এসময় বালু পাচারচক্রের ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসি।অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একটি চক্র জামায়াত-বিএনপি’র নাম ভাঙ্গিয়ে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বহনামুড়া এলাকায় পাহাড়ি ছরায় কয়েকটি স্যালোমেশিন বসিয়ে বালু উত্তোলন করে দিনেরাতে বিক্রি করে আসছে। প্রতিদিন অন্তত অর্ধশতাধিক বালুবাহি ট্রাক-ডেম্পার গাড়ির চলাচলে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণে সবকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গাড়িরসৃস্ট ধুলোঝড়ে রাস্তার পাশবর্তী দোকানপাট, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় ধুলোর আস্তরন ঝমে থাকে।বালু পাচারকারীদের সশস্ত্র আনাগোনায় এলাকাবাসি দিনের পরদিন মুখ বন্ধ করেছিল।এলাকাবাসি জানান,অতিষ্ঠ হয়ে সোমবার দুপুরে বালুবাহী ডেম্পার গাড়ি চলাচলে নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে বালু পাচারকারীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী নিয়ে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা যোগে এসে গ্রামবাসির উপর হামলা চালায়। তাদের হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত মোঃ শহিদকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।আহত সাইফুদ্দীনসহ অন্যান্যরা জানিয়েছেন, নেওয়াজ হোসেন নিশাদের নেতৃত্বে হামলায় অংশ নেয়া খোরশেদ বাবা জাহাঙ্গীর, রবিউল ইসলাম রবি, কালা জসিম, ভুৃট্টো, মোঃ আলী ও তারেককে তারা চিনতে পেরেছেন।এব্যাপারে জানতে অভিযুক্ত নেওয়াজ হোসেন নিশাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন কেটে দেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মংতোয়াং বলেন,বালু পাচারকে কেন্দ্র করে খোরশেদ ও পারভেজ গ্রুপের দ্বন্ধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।উভয় পক্ষের ৫/৬ জন আহত হয়েছে। ২টি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।উপর উল্লেখিত বিষয়ের সাতকানিয়া থানার ওসি মোস্তাফা কামাল খান বলেন,আমরা খবর পেয়েছি এখানে প্রায় পাঁচ ছয় জন আহত হয়েছেন,তবে এখনো কোনো পক্ষদ্বয় থানায় অভিযোগ করেনি,অভিযোগ আসলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page