২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর পুলিশের হামলা,  হাসপাতালে চিকিৎসাধীন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো:  মাহিন আহম্মদ রাব্বির ( ২৪)  ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত।আহত রাব্বি বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত রাব্বির চাচা মো: জসিম উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত ৪ জনের নামে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।যাহার নং১১৪০তারিখ ২৩ ডিসেম্বর ২০২৪।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাব্বি গণমাধ্যমকর্মীদের জানান, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের মৃত সিরাজুল ইসলাম জনুর ছেলে বাংলাদেশ  ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখ পলাশের নেতৃত্বে তার ভাই শিক্ষক কামাল শেখ টিটন, ইমরান শেখ লিটু, ট্রাফিক পুলিশ সদস্য  নাসির উদ্দীন পলাশের ছেলে সাবিক শেখসহ ৭/৮ জনের একদল দূর্বৃত্ত রামদা,ছ্যানদা,লাঠিসোঁটা নিয়ে রাব্বির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।আহত রাব্বিকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহত রাব্বি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত রাব্বি অভিযোগ করে আরও বলেন,অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখ পলাশ ও তার ভাই শিক্ষক কামাল শেখ টিটনের নামে লোহাগড়া থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে।মামলা নং-জিআর ১৩০/২৪।এ ব্যাপারে অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখের সাথে (০১৯৩১০৫১৭৪৪)মুঠোফোনে কথা হলে,তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।তিনি বর্তমানে যশোর জেলায় ট্রাফিক বিভাগ কর্মরত।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন,ছাত্র নেতার ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হচ্ছে।এঘটনায় ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাব্বির উপর হামলার ঘটনায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার শাখার নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানিয়েছেন।পাশাপাশি অভিযুক্ত দের শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page