১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

পুঠিয়ায় যাত্রবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>> রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে অজ্ঞাত নামা রিম পরিবহন যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।২১ ডিসেম্বর শনিবার দুপুরে দেড়টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুরে গ্রামীন ফিড মিলের সামনে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।নিহত হানিফ একজন ব্যবসায়ী।তার স্ত্রী ফাতেমা খাতুন রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের ছাত্রী এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।রাজশাহী শহর থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।এ বিষয়ে পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান,দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনা স্থলে একজন মৃত্যুবরণ করেন এবং দুইজন গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই যুথি মারা যান।আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।এসআই ফিরোজ হোসাইন বলেন,চাপা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত নামা যাত্রীবাহী বাসটিকে শনাক্ত করতে আমরা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page