২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

এতিম আওয়ামী লীগদের মারবেন না : ব্যারিস্টার খোকন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> তাদের মা (হাসিনা) চলে যাওয়ায় এতিম হয়ে গেছে আওয়ামী লীগ।এতিম আওয়ামী লীগের পোলাপানদের মারবেন না আপনারা।তবে,যারা অপরাধ করেছে।আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের যারা অস্ত্র ঠেকিয়েছে;যারা ভোট চুরি করেছে; তাদের বিচার হবেই ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।শুক্রবার (২০ ডিসেম্বর) নোয়াখালীতে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, ‘আওয়ামী লীগ-শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো।আওয়ামী লীগও ভোট দিতে পারে নাই।পুলিশ,সরকারি কর্মচারীরা এবং দুই চারজন পান্ডা ভোট নিয়ে গেছে।প্রিজাইডিং অফিসারদেরকে বাধ্য করছে, পুলিশ অফিসারদেরকে বাধ্য করছে,শিক্ষকদেরকে বাধ্য করছে ভোট জালিয়াতি করার জন্য।এসব কারণে আওয়ামী লীগ গ্রামে গ্রামে সন্ত্রাসী সৃষ্টি করছে।এই সন্ত্রাসী বাহিনী সোনাইমুড়ীতে, চাটখিলে ২২ জনকে হত্যা করেছে।খিলপাড়ার চার জন গুম হয়েছে; যাদেরকে এখনো পাওয়া যায়নি।সে মৃত্যু আপনার হতে পারতো, আমার হতে পারতো!এই এলাকার আওয়ামী লীগের নেতাদের ইন্ধনেই আমার ভাইদের হত্যা করছে, আমার ভাইদের গুলি করছে; এগুলোর বিচার এখনো হয় নাই।’নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদ করবেন কী! দলীয় একটা প্রোগ্রামও করতে পারেন নাই।২০ জন এক জায়গায় বসার অবস্থা ছিলো না।সঙ্গে সঙ্গে মোটর সাইকেল চলে আসতো,হেলমেট বাহিনী চলে আসতো। সারাদেশে যারা যুদ্ধে ছিল,সংগ্রামে ছিল,আন্দোলনে ছিল; তাদেরকে সম্মান করা উচিত।যুদ্ধে ছাত্র জনতার কাছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে।যুদ্ধে পরাজিত হলে কেউ আত্মহত্যা করে নয় পালিয়ে যায়।যারা ভিতু তারাই পালিয়ে যায়।তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী  মন্তব্য করেছেন ১৬ ডিসেম্বর ভারতের বিজয় হয়েছে! এটা আমার স্বাধীন বাংলাদেশের উপর আঘাত,আমার মানচিত্রের উপর আঘাত, আমার ভূখন্ডের উপর আঘাত,আমার স্বাধীনতার উপর আঘাত। আপনি বলতে পারতেন সহায্যকারী ছিলেন।নয় মাস যুদ্ধ করেছি আমরা,লাখ লাখ মানুষ মারা গেলো আমাদের আর তারা দাবী করে বিজয় তাদের।’বিএনপির সিনিয়র নেতা ও চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল,চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,সদস্য সচিব আহসানুল হক মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ,উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, চাটখিল পৌরসভা যুবদলের আহবায়ক মাসুদ রানা,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লন্টু আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

You cannot copy content of this page