৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ জিমিকে নিয়ে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাহফের
আন্তর্জাতিক:
প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাম বদলে ‘রিপাবলিক অব নাওয়েরো’ হলো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
     
             

খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী পুলিশের তালিকাভুক্ত ৩নং কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগরকে বিদেশি  অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক খুলনা>>> খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী পুলিশের তালিকাভুক্ত ৩নং কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগরকে বিদেশি  অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে খুলনা সোনাডা পুলিশ।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হাড্ডি সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম হাড্ডি সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিল।আজ ২০শে ডিসেম্বর সকাল ১২ টা ৩০ মিনিটে মেট্রোপলিশন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু সোনাডাঙ্গা থানায় কনফারেন্স রুমে সাংবাদিকদেরকে জানান,মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর।এলক্ষে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযানে চলাকালীন সোনাডাঙ্গা  মডেল থানা পুলিশ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর সিএন্ডবি কলোনীর খেলার মাঠে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাড্ডি সাগরকে দেখতে পায়।এসময় সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার কাছে থাকা পিস্তল পুলিশের দিকে তাক করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।তখন পুলিশ কৌশলে নগরীর ত্রাস শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করে।ঘটনাস্থলে আটককৃত শীর্ষ সন্ত্রাসী সাগরের হেফাজত হতে ৩ রাউন্ড গুলি ভর্তি ১ টি ম্যাগজিনসহ ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তিনি আরো জানান  মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় গ্রেফতারকৃত কুখ্যাত হাড্ডি সাগর ৩য় শীর্ষ সন্ত্রাসী।তাকে গ্রেফতারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কার ঘোষণা করা হয়েছিল।  উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা।আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে,কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা,আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।এ সংক্রান্তে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-২০,তারিখ-২০/১২/২০২৪ খ্রি.,ধারা-১৮৭৮ সালের দ্যা আর্মস এ্যাক্ট এর ১৯-এ রুজু করা হয়েছে।তিনি আরো বলেন বিভিন্ন থানার রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে, তার বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা,ডাকাতি এবং মাদকসহ  বিভিন্ন ধরনের ৭ টি মামলা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page