১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সালাহ্ উদ্দিন ফারুকী,বাঁশখালী উপজেলা>>> শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরের ন্যায় বাঁশখালী উপজেলার সাড়া জাগানো সংগঠন বাঁশখালী ছাত্র সংস্থা’র উদ্যোগে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাঁশখালী উপজেলাস্থ বাঁশখালী সরকারি আলাওল কলেজের হলরুমে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৯ম শ্রেণির পরীক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষা দেয়।আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।উক্ত বৃত্তি পরীক্ষার আহ্বায়ক এডভোকেট সুলতানুল আনিস চৌধুরী জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলছে।পরীক্ষার্থীরা উৎফুল্লতার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করাটা সত্যি আনন্দের।পাশাপাশি তিনি অভিভাবকদের সচেতনতার বিষয়টিও তুলে ধরেন।এবং এধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও মনে করেন।এরইসাথে,উক্ত বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রধান সভাপতি মো. তাওহিদুল ইসলাম জানান, বাঁশখালীর প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতা মূল্যায়ন করে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।এবং মেধাবী শিক্ষার্থীদের উক্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসম্মত পুরস্কার দেয়ার চেষ্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়া হবে।আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সোলেমান হল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই।শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।পাশাপাশি তিনি বৃত্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানান।পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সহকারী কেন্দ্র প্রধান সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন,সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি।এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page