৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দোহাজারী ভূমি অফিসে টাকা ছাড়া নড়ে না কাগজ,,,

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নজরুল ইসলাম চন্দনাইশ,প্রতিনিধি চট্টগ্রাম>>> সরকারি নিয়ম না থাকলেও টানা ৭ বছর ভূমি সহকারী পদে কর্মরত আছেন কাজী মো. এনামুল হক,চন্দনাইশের দোহাজারী ভূমি সহকারী কর্মকর্তা কাজী এনামুল হক অদৃশ্য ক্ষমতা এবং টাকার দাপটে দীর্ঘ ৭ বছর দোহাজারী ভূমি অফিসে ভূমি সহকারী পদে কর্মরত আছেন।অথচ সরকারি নিয়মই আছে এক কর্মকর্তা এক অফিসে সর্বোচ্চ ৩ বছর চাকুরী করতে পারবেন।দোহাজারী ভূমি অফিসে দীর্ঘ ৭ বছর চাকুরীর সুবাধে তিনি দোহাজারী ভূমি অফিসকে গড়ে তুলেছেন দূর্নীতির স্বর্গরাজ্যে।তার দূর্নীতির বিষয়ে ইতোমধ্যে চট্রগ্রাম জেলা প্রশাসক,ভূমি মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী সাধারণ জনগণ।অভিযোগে জানা যায়,চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. এনামুল হক দীর্ঘ ৭ বছর যাবত ক্ষমতা এবং টাকার দাপটে চাকরী করে আসছেন একই অফিসে।দীর্ঘ দিন এক অফিসে চাকরি করার সুবাদে দূর্নীতির ভূমি অফিস নামে পরিচিত লাভ করেছে দোহাজারী ভূমি অফিস।এই দূর্নীতির সহযোগী হিসেবে ব্যবহার করা হয় অফিসে খন্ডকালীন কর্মচারীদের।ভূমি অফিসে কেউ সেবা নিতে গেলেই ভয় পায় কারণ সেবার বিপরীতে গুনতে হবে মোটা অংকের টাকা।ভূমি সংক্রান্ত বিভিন্ন তদন্ত প্রতিবেদনে বাদী-বিবাদী থেকে মোটা অংকের টাকা বিনিময়ে দেওয়া হয় প্রতিবেদন।নামজারি প্রস্তাব পাঠাতে দিতে হয় ৩ থেকে ৫ হাজার টাকা।এইভাবে সব বিষয়ে টাকা আর টাকা।মোটকথা অফিসে ঢুকলে ঘুষ ছাড়া কোন কাগজপত্র নড়ে না।খোঁজ নিয়ে জানা গেছে,বিপুল অর্থের বিনিমেয়ে কাজী এনামুল হক হাসিমপুর এলাকা,জামিজুরী,লালুটিয়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মৎস্য প্রজেক্ট করার সুযোগ করে দিয়েছেন।জসিম উদ্দীন জিকু নামে এক ভূক্তভোগী জানান,গত এক মাস আগে তিনি জমির খাজনা দিতে যান দোহাজারী ভূমি অফিসে। ৩৩ বছরের খাজনা বাবদ তার থেকে দাবি করা হয় ৭০ হাজার টাকা।স্থানীয় শহীদুল ইসলাম নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন,তিনি গত সেপ্টেম্বর মাসে যথানিয়মে জমির নামজারী করেন।নামজারী অনলাইনে অনুমোদনও হয়।কিন্তু খাজনা রশিদের জন্য আবেদন করলে ১ মাস ১৭ দিন পর ভূমি সহকারী এনামুল হক বলেন,আপনার নামজারীটি খারিজ হয়ে গেছে।কিন্তু তাকে কোন ধরনের নোটিশও প্রদান করা হয়নি। অথচ উক্ত নামজারী করাতে গিয়ে তার ৯৫ হাজার টাকা খরচ হয়ে গেছে।মাহামুদ হোসেন নামে এক ব্যক্তি জানান, তার জমির খাজনা এসেছে ৩২ হাজার টাকা।ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক দূর্নীতির আশ্রয় নিয়ে তার থেকে নিয়েছেন মাত্র ১৪ হাজার টাকা।এ টাকার অর্ধেক ৭ হাজার টাকা তার পকেটে রেখেছেন এবং ৭ হাজার টাকা সরকারি খোসাগারে জমা করেছেন।মাত্র ৭ হাজার জন্য তিনি সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত করেছেন।এরকম অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।দোহাজারী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা কাজী এনামুল হকের বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, তদন্ত সাপেক্ষে এব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে।
কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার

You cannot copy content of this page