১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের নামে সাইবার মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আওয়ামীলীগ পরিবারের আনোয়ার হোসেনের অপকর্ম, দৌরাত্ম্য বন্ধে ও তার নেতৃত্ব একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী এবং ভুক্তভোগীদের আয়োজিত মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ তিন ভুক্তভোগীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।সোমবার (২৮ নভেম্বর) চর ভূরুঙ্গামারীর হুচারবালা গ্রামের আব্দুস ছালামের পুত্র কথিত সাংবাদিক ভুয়া নিউজ পেইজ ক্রাইম তালাশ প্রতিদিনের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বাদী হয়ে রংপুর সাইবার ট্রাইবুনালে এ মামলা করে।মামলায় যে দুই সাংবাদিক আসামি হলেন- এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা উত্তর প্রতিনিধি ও দৈনিক দিনকাল এবং চাঁদনী বাজারের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দিগন্ত টেলিভিশনের সাবেক নিউজরুম সহকর্মী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এবং আনন্দবাজারের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি বাবুল জামান।মামলার আর্জিতে ঘটনায় প্রকাশিত মানববন্ধনের সংবাদতে সম্মানহানিকর বক্তব্য প্রচার ও প্রকাশ হয়েছে দাবি করে এদুই সাংবাদিকের বিরুদ্ধে বাদীর সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে।অন্য তিন আসামির বিরুদ্ধে প্রচারিত ও প্রকাশিত সংবাদটি এডিটিং করে তা ডিজিটাল ডিভাইসের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়ার অভিযোগ তোলা হয়।উল্লেখ্য গত ৯ নভেম্বর (শনিবার) বিকেলে ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের কুড়ারপাড় বাজারে সচেতন সমাজ ও ভুক্তভোগী পরিবারের আহ্বানে প্রায় তিন শতাধিক নারী-পুরুষের ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনের ব্যনারে মামলার দালাল ও মামলাবাজ আনোয়ার হোসেনের অপকর্ম, দৌরাত্ম্য বন্ধের দাবি তুলে ভুক্তভোগী আব্দুস ছাত্তারের নামে ছেলে মানুষ অপহরণ, ধর্ষণ চেষ্টা ও চুরির মিথ্যা মামলার প্রতিবাদ করে এলাকাবাসী। পরে ১০ ও ১১ নভেম্বর এশিয়ান টেলিভিশনসহ দৈনিক চাঁদনী বাজার এবং দৈনিক আনন্দবাজার-এ ভূরুঙ্গামারীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শিরোনামে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়।এঘটনায় ভুক্তভোগীসহ দুই সাংবাদিকের নামে মামলা করার কারণে সাংবাদিক মহল ও সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।আর ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।এবিষয়ে সাংবাদিক বাবুল জামান বলেন, মামলা হামলা দিয়ে সাংবাদিকের কলম কখনও থামিয়ে রাখা যায়নি আর যাবেও না।সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো বলে জানান সাংবাদিক শফিকুল ইসলাম শফি।অন্যদিকে একাধিক বার ফোন করেও মামলার বাদী আনোয়ার হোসেনের ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page