৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রক্ত দিন, জীবন বাঁচান: চসিক মেয়র শাহাদাত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> স্বেচ্ছাসেবার  অংশ হিসেবে রক্ত প্রদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ  মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।৬ ডিসেম্বর,শুক্রবার  আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে  নগরীর টাইগারপাস আমবাগানস্থ  শহীদ ওয়াসিম পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম  কর্তৃক আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম এর পরিচালক বিবি ফাতেমার সভাপতিত্বে এবং মোঃ ইকবাল হোসেন আর আব্দুল্লাহ মাহমুদ এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড হিউম্যান কালচারের সভাপতি প্রকৃতজ শামিম রুমি টিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশের গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম হাসান হৃদয়।মানবতাবাদী,সমাজসেবক হিসেবে বক্তব্য রাখেন মোঃ কামরুল ইসলাম,এডভোকেট আবু বকর তালুকদার, হাজী মোঃ বাবর আলী,এম আনোয়ার হোসেন,তানভির মল্লিক,সুলতান মাহমুদ খান সুমন,আকবর কবির ডিউক,সুফি ইব্রাহীম,মাসুদ ফারুক,আকরাম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ মেয়র বলেন, “রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না।এর আয়ুষ্কাল মাত্র ১২০ দিন।নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং জীবন বাঁচানোর মহৎ কাজে সাহায্য করে।তাছাড়া রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা যেমন এইচআইভি,সিফিলিস,হেপাটাইটিসসহ অন্যান্য রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়।এই সুবিধাগুলো সাধারণত বহিরাগত পরীক্ষায় বেশ ব্যয়বহুল।তিনি আরও বলেন,“প্রতি চার মাস অন্তর রক্ত দেওয়া সম্ভব, যা একদিকে শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়।তাই সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানান তিনি।চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “আমরা চট্টগ্রামের সৌন্দর্যকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারিনি।এটি এমন একটি চমৎকার স্থান, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।ফয়েজ লেকের মতো পাহাড়ের কোল ঘেঁষা আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা আছে বলেও জানান চসিক মেয়র ডাঃ শাহাদত।শতাধিক সংগঠনের অংশ গ্রহনে উক্ত অনুষ্ঠানে সম্মাননা প্র‍দান,র‍্যালী ও ফুলেল শুভেচ্ছা সহ আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা  করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী  ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page