৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক। উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি>>> লালমনিরহাটে ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় বীর মুক্তিযোদ্ধা,জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র-জনতা,সকল সরকারি/ বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।এর আগে বর্ণাঢ্য র‌্যালিটি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম (পুরাতন) এসে শেষ হয়।এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীকসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।অপরদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাটের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে আহবান-শোষণ বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়, ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস, চিরঞ্জীব কমরেড চিত্ত রঞ্জন দেবের প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু প্রমুখ।এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page