৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক। উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের ওপর আঘাত হানার ষড়যন্ত্র চলছে: দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে চট্টগ্রামে প্রবীণ বিএনপি নেতা নোমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম,এ কাশেম চট্টগ্রাম থেকে>>> কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও প্রবীণ দল নিবেদিত নেতা এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন,আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে দেয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর ভিআইপি টাওয়ারে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।তিনি বলেন,ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন,আর এখন ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন।আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।প্রবীণ বিএনপি’ নেতা আবদুল্লাহ আল নোমান বলেন,দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে।তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিকদল ও বিএনপি নেতা-কমীর্দের সজাগ থাকার আহ্বান জানান।চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ সাঈদ আল নোমান,বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল,সহ-সভাপতি শফিকুল ইসলাম,আবদুল শুক্কুর, শাহনেওয়াজ চৌধুরী,মোতালেব চৌধুরী,সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন,সহ-সম্পাদক আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার,প্রচার সম্পাদক আবু বক্কর,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর,ওয়াসা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ,সহ-সভাপতি মোহাম্মদ জামাল প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page