২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

কোম্পানীগঞ্জে বিএনপি নেতার সহযোগিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা এরশাদ হত্যা মামলার অন্যতম আসামি আবু সাঈদ প্রকাশ সমির খান (৪৫) নামে এক জলদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।তিনি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছুরুল হক বাবরের ঘনিষ্ট সহযোগি বলে জানা গেছে।রোববার (১৭ নভেম্বর) রাতে কবিরহাটের ধানশালিক ইউনিয়নের জনতা বাজার থেকে সমিরকে আটক করে স্থানীয়রা।পরে সোমবার (১৮ নভেম্বর) ভোরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ নিয়ে এরশাদ হত্যাকাণ্ডে মোট ছয়জন গ্রেফতার হলো।আবু সাঈদ প্রকাশ সমির খান কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মতিন খানের ছেলে।তিনি দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের যুবদল নেতা এরশাদ হত্যা মামলার এজাহারভু্ক্ত ৮ নম্বর আসামি। এরআগে তার ছোটভাই এ মামলার ৭ নম্বর আসামি জিয়া খানসহ (৩৮) সন্ধিগ্ধ আরও চারজনকেও গ্রেপ্তার করে পুলিশ।সন্ধিগ্ধ আসামিরা হলেন,মুছাপুর ইউনিয়নের মৃত সাইফুল হকের ছেলে মো. আজিম ভূইয়া (২১), মো. ইলিয়াসের ছেলে মো. আমির (৫৮) এবং চরফকিরা ইউনিয়নের দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামের আলাউদ্দিনের ছেলে নূরউদ্দিন বিপ্লব (২৬) ও মৃত খোরশেদ আলমের ছেলে মো. আলাউদ্দিন (৫০)।তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নিহত এরশাদ মাঝি।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,আসামি সমির খানকে স্থানীয়দের হাতে আটকের খবরে পুলিশ গিয়ে উদ্ধার করে।বাকি আসামিদের পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।মামলায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নদীতে নৌকা নামানো, খালদখল ও দোকান ভিটির দখল নিয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে চরফকিরা ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এরশাদকে (৩৯) ছুরিকাঘাত করে হত্যা করে বিএনপি নেতা বাবর বাহিনীর কমান্ডার জলদস্যু নিজাম ডাকাত ও তার সহযোগিরা।এ ঘটনায় গত শুক্রবার (১৫ নভেম্বর) নিহতের বাবা রইছল হক বাদি হয়ে নয়জনের নামোল্লেখসহ ১০/১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।বাদির দাবি,চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা এরশাদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page