১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

লোহাগড়ায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বনে গেলেন অধ্যক্ষ লোহাগড়ায় অধ্যক্ষ নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ! সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দিলেন নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি !

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁস ও কাঁটাছেড়া,আগের মাদরাসা থেকে ছাড়পত্র না নিয়ে নতুন কর্মস্থলে যোগদান এবং টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ রয়েছে অধ্যক্ষ এস এম আবুল বাশারের বিরুদ্ধে ! এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীসহ ওই মাদরাসার কয়েকজন শিক্ষক ও সচেতনমহল। বিষয়টি তদন্তের জন্য গত ৮ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন তারা। তবে এখনো পর্যন্ত অধ্যক্ষ নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তের কোনো খবর পাওয়া যায়নি।গত ২ আগস্ট কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় অধ্যক্ষ নিয়োগ হয়েছে।এর আগে এস এম আবুল বাশার মাগুরা সদরের বারাশিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন।অধ্যক্ষ হিসেবে নতুন কর্মস্থল কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় যোগদান করলেও আগের কর্মস্থল বারাশিয়া দাখিল মাদরাসা থেকে যথাযথ প্রক্রিয়ায় ছাড়পত্র নিয়ে আসেননি তিনি।বিষয়টি বারাশিয়া দাখিল মাদরাসার তৎকালীন সভাপতি ও মাগুরা সদরের বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওনক হোসেনও স্বীকার করেছেন।তিনি বলেন,এস এম আবুল বাশার আমাদের মাদরাসার সুপার থাকাকালীন অন্য মাদরাসায় অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বলে শুনেছি।তবে এখান থেকে যথাযথ প্রক্রিয়ায় ছাড়পত্র নেয়া এবং মাদরাসার আর্থিক হিসাব বুঝিয়ে দেননি তিনি।শুনেছি ভুয়া ছাড়পত্রের মাধ্যমে অধ্যক্ষ পদে বেতনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠিয়েছেন।এদিকে,কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী কে এম হাসমত উল্লাহ বলেন, গত ২ আগস্ট অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ার তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ আব্দুর রশীদের সঙ্গে যোগাযোগ করে এস এম আবুল বাশার তিন লাখ টাকার বিনিময়ে আগেই প্রশ্ন পেয়ে যান।নিয়োগ পরীক্ষার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশে প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়।অথচ দেশে বিভিন্ন পরীক্ষাসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের এই নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছে।এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ দেশে প্রতিকূল অবস্থা বিরাজ থাকায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত হুসাইন ডিজির প্রতিনিধিকে ওইদিন (২ আগস্ট) পরীক্ষা না নেয়ার অনুরোধ করেন।কিন্তু কোনো অনুরোধ না শুনে ডিজির প্রতিনিধি প্রতিকূল অবস্থার মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন।অপর পরীক্ষার্থী মো: ওলিউল্লাহ বলেন, নিয়োগ পরীক্ষার দিন এস এম আবুল বাশার আমাদের নানা ধরণের ভয়-ভীতি ও হুমকি দিয়েছেন।পরীক্ষার নিয়ম-নীতি মানা হয়নি।মো: মঈনুদ্দীন বলেন,এস এম আবুল বাশার মাগুরা জেলা সদরের বারাশিয়া দাখিল মাদরাসা থেকে সঠিক ভাবে ছাড়পত্র নিয়ে আসেননি। অধ্যক্ষ পদে বেতনের জন্য ভুয়া কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন।তদন্ত করে আবুল বাশারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।এ ব্যাপারে ডিজির প্রতিনিধি ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ার তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ আব্দুর রশীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এরপর থেকে তার বক্তব্যের জন্য বারবার মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমেও তার বক্তব্য পাওয়ার অনুরোধ করা হলেও কোনো উত্তর দেননি তিনি।এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ এস এম আবুল বাশার বলেন, কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় নিয়োগ পরীক্ষা যথাযথ নিয়মে হয়েছে।টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের ব্যাপারে বলেন,এটা ঠিক নয়।আমি যোগ্যতা অর্জন করে নিয়োগ পেয়েছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট
ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান
মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ
আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম

You cannot copy content of this page