১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ডেস্ক নিউজ>>> শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।বুধবার ১৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:০০ টায় নগরীর সিটি হাট এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো: আক্তার জামীল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ইসহাক মন্ডল ও দর্শনপাড়া কলেজের ইংরেজির শিক্ষক শাহারুল ইসলাম বাহার।সূচনা বক্তব্য রাখেন কলেজের ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো: আব্দুল ওয়াদুদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান।এছাড়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারেফিন হাসনাত খানের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে হুমায়ূন কবির,দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মামুন তালহা জোবায়ের এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মো: সারোয়ার জাহান আল ফাহাদ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,ম্যানেজিং কমিটি সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠনে গত বছরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page