২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, যাত্রা ডিসেম্বরে গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই স্কুল শিক্ষককে পেটালেন বিএনপি নেতা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>> রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের “ভালুকগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়”এর দুইজন শিক্ষককে পিটিয়েছে ভালুকগাছি ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল গনি পিন্টু ওরফে পিন্টু মেম্বার।এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ৭ নভেম্বর পিন্টু মেম্বার তার কয়েকজন কর্মীকে বিড়ালদহে অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে ব্যবহারের উদ্দেশ্যে ভালুকগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠান স্কুলের ঢোল-তবলা নেওয়ার জন্য।ওই সময় স্কুলের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় অত্র স্কুলের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম এবং নূর মোমিন প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ও বিনা অনুমতিতে সরকারি জিনিস দিতে অপারগতা প্রকাশ করেন।এমতাবস্থায়,মেম্বাররের লোকজন তাকে অবহিত করলে সে তার কিছু অনুসারী সহ দুপুর আনুমানিক সাড়ে ৩ তার দিকে স্কুলে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং উল্লেখিত দুইজন শিক্ষককে মারধর করে।সেখানে উপস্থিত স্কুলের দপ্তরি মোখলেস শিক্ষকদের সাহায্যে এগিয়ে আসলে তাকে  ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।এ ঘটনার পর এলাকার জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী জানান,বিএনপি ক্ষমতায় আসার আগেই পিন্টু মেম্বার মানুষের সাথে যে দুর্ব্যবহার ও হুমকি ধামকির আচরণ শুরু করেছে তাতে আমরা বিএনপির সাধারণ সমর্থক ও ভোটারগণ দারুনভাবে বিব্রত হচ্ছি এবং দলের ইমেজ দারুনভাবে ক্ষুন্ন হচ্ছে।অপর আরেকজন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন যে,মানসিকভাবে বিকারগ্রস্থ এই ব্যাক্তি বরাবরই দলীয় আদর্শকে  মানুষের কাছে হাসি-তামাশার বস্তুতে পরিণত করে আসছে।আমরা দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো দলীয় স্বার্থে মানসিক ভারসম্যহীন এই ব্যাক্তিকে দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উনারা কার্যকরী ভূমিকা রাখবেন।এলাকার একজন মধ্যে বয়স্ক ব্যাক্তি এ প্রতিবেদককে জানান যে,৫ আগস্ট এ দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে পিন্টু মেম্বার ভালুকগাছি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক/দপ্তরি নিয়োগের জন্য চাকুরী প্রার্থীদের কাছ থেকে ৭ লক্ষ্য টাকা দাবি করে আসছে এবং উক্ত পদে তার নিজ ভাতিজাকে নিয়োগের জন্য স্কুল কমিটির সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।ওই ব্যাক্তি আরও জানান যে,পিন্টু মেম্বারের ভাতিজা রিফাত নেশাগ্রস্থ ও ভবঘুরে প্রকৃতির,যাকে স্কুলে নিয়োগ দেওয়া কোনোভাবেই উচিত হবেনা।নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক মন্তব্য করেন,শিক্ষক দের এ মানহানি কোনোভাবেই মেনে নেওয়া যায়না,পিন্টু মেম্বারের দৃষ্টামূলক শাস্তি হওয়া দরকার তিনি আরো বলেন এলাকায় নিয়োগ বাণিজ্য ও নেশার বিস্তারে আওয়ামীলীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য আমরা দেখছিনা।২০২৪ সালের নতুন এ বাংলাদেশে আমরা সাধারণ মানুষ নতুন কোনো জালিমের উত্থান দেখতে চাইনা।উল্লেখ্য: মেম্বারের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page