২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অলিম্পিক পদকের ভেতরে আসলে কতটুকু সোনা থাকে? বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, যাত্রা ডিসেম্বরে গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী>>> রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন,দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ী।দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।তিনি বলেন,সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে।প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে।একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।নামজারি,ট্রেড লাইসেন্স,ভূমি ছাড়পত্রসহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে।ফুড সেইফটির বিষয়ে তিনি বলেন,স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে।স্ট্রিট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।নগরীর জলাবদ্ধতা দুরীকরণে ইতোমধ্যে বায়া খাল পুনঃ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে দুয়ারী খাল সহ অন্যান্য খাল উদ্ধার করে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার মধ্যে দিয়ে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।সেমিনারে উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।বিভিন্ন লাইসেন্স ফি কমানো,প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ সার্টিফিকেট গ্রহণ,ফায়ার সেইফটি সার্টিফিকেট গ্রহণ,বিসিকে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি,ব্যাংক ঋণ,নতুন পণ্যের ছাড়পত্র,শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা,পরিবেশ সার্টিফিকেট,ফুড সেইফটি,বিষয়ে আলোচনা করা হয়।নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা একই ছাতার নিচে ব্যবসায়ী সকল প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে ওয়ান স্টপ সার্ভিসের ন্যায় লাইসেন্স ভবনের প্রস্তাবনা পেশ করেন।রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া,পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম,উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। আলোচকগণ বিভিন্ন সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় তুলে ধরেন।অনুষ্ঠানে রাজশাহী রেশম শিল্পমালিক সমিতির সভাপতি লিয়াকত আলী,জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম,ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি,নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলাম,চেম্বারের সভাপতি আবু বাক্কার আলী, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু,দারুচিনি রেস্তোরার সত্ত্বাধিকার আবু তাহের,কামাল অটো রাইস মিলের মালিক কামাল হোসেন আলোচনায় অংশ নেন।রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় সেমিনারে রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ,বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page