১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার আটক সাতকানিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ অপহরণের অভিযোগে উত্তেজনা বাঁশখালীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা লোন জনকল্যাণেই জীবনের বাকি সময় কাটাতে চান ঢেমশার আবু তাহের জনগণের আস্থা অর্জনই সরকারি সেবার মূল লক্ষ্য ডিসি জাহিদ মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

আউশকান্দিতে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি>>> হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ঘন্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে৷পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷সূত্র থেকে জানা যায়,আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির  এক ছাত্রীকে গত (২৭ অক্টোবর) ১টার দিকে স্থানীয় বেতাপুর গ্রামের জামাল মিয়ার পুত্র নয়ন মিয়া ও তার সহযোগী দুই যুবক বাজে মন্তব্য ও ছাত্রীকে মারধোর করে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷এই ঘটনার জেরে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে প্রতিবাদ মিছিল করে। শিক্ষার্থীর বন্ধু বান্ধব প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।তারই প্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর অবস্থান নেয় ছাত্র-ছাত্রীরা।সিলেট- ঢাকা মহাসড়ক প্রায় ২ ঘন্টা পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ছিল,অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।এ খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন।এতে,৭২ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের আশ্বস্ত দিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে৷ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না  হলে পরবর্তীতে আবারো তীব্রতর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা৷পরে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুষ্কৃতকারী বখাটেদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page