২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

রাজশাহীর দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী>>> আজ সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে ২৮ শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রাজশাহী পূর্ব জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম মোর্তুজা।ড: সেলিম রেজা খানের সঞ্চালনায় ও মাস্টার শামীম উদ্দিনের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,দুর্গাপুর পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম,সাবেক উপজেলা আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব,শিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম,শিবিরের বর্তমান জেলা সেক্রেটারি আব্দুর রউফ হোসেন,জামায়াত নেতা অধ্যাপক জাবের আলী, জিয়াউর রহমান,মাস্টার এজাজুল হক,সেলিম উদ্দিন, অ্যাডভোকেট ইসাহাক আলী,অ্যাডভোকেট আলিউল ইসলাম, সোহরাব আলী মুহুরী,শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, ছাত্রনেতা মাহফুজুর রহমান ইমন ও ইসহাক আলী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি করেন।সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজার পদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page