১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

আযানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা।মোঃ সাহেব আলী (৬৫) ,বাঙ্গালীর বস সরকার পাড়া,রায়গঞ্জের বাসিন্দা যিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন,তিনি আযানরত অবস্থায় ইন্তেকাল করেছেন।২৫ অক্টোবর শুক্রবার, এশার নামাজের আযান দেওয়ার সময় সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন।তিনি আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু সেই সময় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।তবে আজকের এ আযান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন।তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মোঃ সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন।তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন ধর্মপ্রাণ,নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন।তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে।অনেকে বলছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং আযানরত অবস্থায় তার মৃত্যু এক প্রকার সম্মানের মৃত্যু।মোঃ সাহেব আলীর পরিবার ও এলাকাবাসীর জন্য এই মুহূর্তটি অত্যন্ত কষ্টের।তার জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছে তার পরিবার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page