৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বাঁশখালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক গফুর আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,(বাঁশখালী) চট্টগ্রাম>>> চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।রবিবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২ টার সময় বাঁশখালী পৌর সভার মিয়ারবাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অধ্যাপক গফুরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাতেই।ওসি সাইফুল বলেন, রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে স্থানীয় জনগনের কাছ থেকে ইনফর্মেশন পাওয়ার সাথে সাথে বাঁশখালী থানা পুলিশের একটি টিম দ্রুত মিয়াবাজার ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলার মধ্যেই ২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে প্রায় সমঝোতার ভিত্তিতে  ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক আব্দুল গফুরকে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।১৭ অক্টোবর বৃহস্পতিবার বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে উপজেলা আওয়ামী শিবিরে নতুন করে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে।বিশ্বস্থ সূত্রে জানা গেছে, বাঁশখালী আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের যেসব নেতা কর্মিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সক্রিয়ভাবে মাঠে ছিল তাদের অনেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকলেও চিহ্নিত অনেক সন্ত্রাসী মামলার আসামী এখনো স্ব স্ব এলাকায় অবস্থান করছে।তাদেরকে গ্রেফতারে সাধারন জনতার দাবীও ক্রমান্বয়ে জোরালো হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page