১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ধর্ম বিষয়ক উপদেষ্টা পেলেন কাবা শরিফের গিলাফ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ কাবা শরিফের গিলাফ উপহার দিয়েছেন।সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সৌদি ধর্ম মন্ত্রীর পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।সোমবার (৭ অক্টোবর) ড. খালিদ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।পোস্টে তিনি জানান,কাবা শরিফের গিলাফ মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় প্রতীক।গিলাফটি উপহার হিসেবে পেয়ে তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।তিনি আশা প্রকাশ করেন,এই সম্পর্ক উভয় দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে,প্রতি বছর হজের সময় কাবা শরিফের পুরানো গিলাফ পরিবর্তন করা হয় এবং সেই গিলাফের অংশবিশেষ ফ্রেমে সংরক্ষণ করে বিশ্বজুড়ে বিশেষ মুসলিম ব্যক্তিত্বদের উপহার হিসেবে প্রদান করা হয়।উল্লেখ্য,গত ২৬ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে আলোচনা করতে সৌদি আরব সফরে যান।সেখানে তিনি বাংলাদেশি হজযাত্রীদের বিমান ও বাড়ি ভাড়ার খরচ কমানো এবং সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page