১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন স্লুইস গেট অকেজো হওয়ায় বাঁশখালীতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মহেশখালীর সরকারী জমিতে নবনির্মিত দালান গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৬ জন আটক চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রী কলেজ ১৮ দিনে মাত্র  ৩ বার কমিটি পরিবর্তন,হলো শিক্ষার পরিবেশ বিঘ্নিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিানাঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ  নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি ১৮ দিনে ৩ বার পরিবর্তন করা হয়েছে।এতে করে শিক্ষক ও শিক্ষাথীসহ এলাকার সাধারন জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)মোঃ আবু হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্র মোতাবেক জানা গেছে,গত ১২/৯/২০২৪ তারিখের ২৮১২ নং স্মারকে নবগঙ্গা কলেজের এডহক কমিটিতে মোঃ টিপু সুলতান কে সভাপতি এবং মোঃ নজরুল ইসলাম কে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করে এক প্রজ্ঞাপনে কলেজের  অধ্যক্ষকে অবহিত করা হয়।ওই কমিটি  ২১ সেপ্টেম্বর তারিখে কলেজে এক সাধারন সভা করেন।এদিকে গত ২৪/৯/২০২৪ তারিখে ৩১৮২ নং স্মারকে এক পত্রে একই কলেজ পরিদর্শকের স্বাক্ষরে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের পরিবর্তে সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান  রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য পদে মোঃ আবুল হোসেনকে মনোনীত করে আরেক পত্র দেন।সর্বশেষ গত ২৯/৯/২০২৪ তারিখে ৩৩৮৬ নং স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই একই কলেজ পরিদর্শক অপর এক পত্রে সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল হোসেনের কমিটি বাতিল করে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের কমিটি পুনঃর্বহাল করেন।এদিকে দীর্ঘদিন ধরে ওই কলেজের অধ্যক্ষ পদ শূন্য রয়েছে ।নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বলেন,সভাপতি পদ বার বার পরিবর্ত করায়  তিনি কলেজের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।এ ছাড়া কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী পদ নিয়ে ১৮ দিনে ৩ বার পরিবর্তন হওয়ায়  শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে  বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page