২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে মৃত শাহ-নেওয়াজের বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাঠের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামে মৃত শাহনেওয়াজ চৌধুরীর বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাঠ ও চাদাঁ দাবীর প্রতিবাদেএবং দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকায় দুইশতাধিক লোকজন অংশগ্রহন করেন।এ সময় বক্তব্য রাখেন ভূক্তভোগী মৃত শাহনেওয়াজের সহধর্মিনী সুহেনা চৌধুরী,রুবন চৌধুরী,ছবির মিয়া,নিজাম মিয়া,সুহেল মিয়া,খলিল চৌধুরী,রিজু মিয়া,প্রবীর দাস প্রমুখ।বক্তারা বলেন,কুবাজপুর আহমদাবাদ গ্রামের মৃত শাহনেওয়াজ চৌধুরী এলাকায় একজন দানবীর লোক হিসেবে পরিচিত ছিলেন ।ছিলেন তিনি গত প্রায়ি একবছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার সহায় সম্পত্তি দখলে নিতে কুবাজপুর গ্রামের আফাজ চৌধুরী,এনামুল হক গংরা চলতি মাসের ২ সেপ্টেম্বর মৃত শাহনেওয়াজ চৌধুরীর সহধর্মিনী সুহেনা চৌধুরীর বাড়িতে এসে ১০ লাখ টাকা চাদাঁ দাবী করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় আফাজ চৌধুরী ও এনামুল গংরদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা গত ৩ সেপ্টেম্বর সুহেনা চৌধুরীর বসতভিটায় হামলা ভাংচুর ও লুটপাঠ ও সুহেনাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তারা ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার,নগদ দেড়লাখ টাকা, আসবাবপত্র নিয়ে চলে যায়। এ ঘটনায় মৃত শাহ নেওয়াজের সহধমিনী সুহেনা চৌধুরী বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে আফাজ চৌধুরী,হামিদ মিয়ার ছেলে ,এনামুল হক,মৃত শফিক চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী,সহোদর রাহিম চৌধুরী,নুর হেকিম,ইউসুফ মিয়া,শাফর মিয়ার ছেলে দিলফর মিয়া,সহোদর সাইফুল মিয়া,মৃত নুর আলীল ছেলে আলাল মিয়া,রমাপতিপুর গ্রামের রোয়াব উল্ল্যাহর ছেলে হাছন,তিলকপুর শাহারপাড়ার আব্দুল খালিক মিয়ার ছেলে আবুল মনসুর মুর্শেদ এই ১১ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০৭ ।সুহেনা চৌধুরীর তিন ছেলে সন্তান হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।বক্তারা অবিলম্বে ঐ সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তাার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page