১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.) মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে গেছেন। উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিম উম্মাহ যদি একত্রিত হতে পারে তাহলে নতুন পৃথিবী উপহার দিতে পারবে। ইসরাইলের আগ্রাসন থেকে আল-আকসা উদ্ধার করতে সমর্থ হবে। মুসলিম বিশ্বে আমাদের সম্পদের প্রাচুর্য রয়েছে। আমরা যদি এসব সম্পদ বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে মুসলিম বিশ্ব নতুন শক্তি নিয়ে জেগে উঠবে।

তিনি আরও বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহ তা’আলার রহমতস্বরূপ। তিনি ছিলেন মানবতার ও সমগ্র বিশ্বের নবি। তিনিই প্রথম মানবাধিকার প্রতিষ্ঠা করেন। সার্বজনীন মানবাধিকার ঘোষণার প্রায় ১ হাজার ৪০০ বছর আগেই তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন। তার আগমনের আগে পৃথিবীতে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। মহানবি (সা.) সর্বপ্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোনো মর্যাদা নেই। পৃথিবীর সব মানুষ সমান এবং আল্লাহ ভীতিই একমাত্র শ্রেষ্ঠত্বের মানদণ্ড।

খালিদ হোসেন বলেন, মহানবি (সা.)-এর আগমনের আগে নারীদের কোনো সম্মান ও মর্যাদা ছিল না। বরং তাদের সব অনিষ্টের মূল হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু রাসুল (সা.) ঘোষণা করলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্বে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া, নবি করিম (সা.) পৃথিবীতে প্রথম যুদ্ধনীতি ঘোষণা করে বলেন, যুদ্ধের ময়দানে নারী ও শিশুদেরকে হত্যা করা যাবে না। মন্দির, গির্জা ও প্যাগোডাতে ধর্মযাজকদেরকে হত্যা করা যাবে না।

উপদেষ্টা বলেন, মহানবি (সা.) যেটা বলেছেন, সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এর ব্যতিক্রম কখনও ঘটেনি। তিনি সমগ্র জীবনে তত্ত্বকে বাস্তবে রূপায়ণ করেছেন। আমরা যদি রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন আলোকিত ও মহিমান্বিত হবে।

radhuni
অনুষ্ঠানে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভোশি বিশেষ অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, মহান আল্লাহ পাক মহানবি (সা.)-কে সারাবিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবি (সা.) সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তার চারিত্রিক মাধুর্যে মূর্তি পূজারিরাও আকৃষ্ট হয়েছে এবং তিনি বিধর্মী কাফের, মুশরিক ও মূর্তি পূজারিদেরকে ইসলামের পতাকাতলে আবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।

ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদী।

এতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ মোহাম্মদ ইসমাঈল মিয়া, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আরটিভি/আইএম

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page