১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

ঢাকা মিরপুরে জবি ছাত্র হত্যা মামলা-আসামি চট্টগ্রামের শহিদ তানভীরের স্বজনরা! সচেতন মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আবদুর রাজ্জাক।।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার  মিরপুরে স্বৈরাচারের গুলিতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ইকরামুল হক সাজিদ।আর এই  হত্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত বার বার কারা নির্যাতিত নেতা কক্সবাজারের মহেশখালী উপজেলার  কালারমারছড়া ইউনিয়নের কয়েক বাসিন্দাকে। ওই আসামিরা চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের গুলিতে নিহত শহিদ তানভীর ছিদ্দিকীর ঘনিষ্ঠ স্বজন। ঘটনার দিন তারা ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারে ছাত্র-জনতার মিছিলে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা নানাভাবে নির্যাতিত হলেও তাদের কেন ওই মামলায় জড়ানো হয়েছে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাদের ওই মামলায় জড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে শহিদ তানভীর ছিদ্দিকী হত্যা মামলার আসামি ও কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তারেক বিন উসমান শরীফের ষড়যন্ত্রে ইকরামুল হত্যা মামলায় ঢোকানো হয়েছে তাদের নাম। অথচ তানভীর ছিদ্দিকীর পরিবার ও স্বজনরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি এক আসামি রাজনৈতিক মামলায় ১২ বছর কারাবাস শেষে সম্প্রতি মুক্ত হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা ঘরছাড়া র্ছিলেন। বাড়ির প্রতিটি ইটও খুলে নিয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জানা গেছে, জবি ছাত্র ইকরামুল হক সাজিদ ৪ আগস্ট মিরপুরে গুলিতে নিহত হন। ৭ সেপ্টেম্বর তার বাবা জিয়াউল হক কাফরুল থানায় মামলা করেন। ওই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। মামলার ২৯নং আসামি জিয়াউর রহমান, ৪১নং আসামি মো. কামাল, ৫৪নং আসামি মিজানুর রহমান মাতব্বর এবং ৬২নং আসামি নাজমুল হোছাইন চট্টগ্রামে গুলিতে নিহত তানভীরের স্বজন। তানভীর ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে শহিদ হন। শহিদ তানভীর ছিদ্দিকীর পরিবারের অভিযোগ, তানভীর হত্যার আসামি তারেক বিন উসমান শরীফ ও নোমান শরীফের সন্ত্রাসী বাহিনী ১৫ বছর আগে তানভীরের বাড়িসহ স্বজনদের শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে এলাকা ছাড়া করে। তাদের ষড়যন্ত্রে শহিদ সাজিদ হত্যা মামলায় ঢোকানো হয়েছে শহিদ তানভীর ছিদ্দিকীর স্বজনদের নাম। এর মধ্যে কামাল তানভীরের চাচা। তিনি কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য। অথচ মামলার এজাহারে লেখা হয়েছে, তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্পাদক সাগর আহমেদ শামীমের এপিএস। এছাড়া জিয়াউর রহমান জিয়া, মিজানুর রহমান মাতাব্বর ও নাজমুল হোছাইন তানভীরের চাচাতো ভাই। জিয়া উপজেলা যুবদলের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক, কক্সবাজার জেলা যুবদলের সদস্য এবং কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন। এজাহারে তাকে জলদস্যু হিসাবে উল্লেখ করা হয়েছে। মিজানুর রহমান মাতাব্বর ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত কালারমারছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতিও। আর নাজমুল হোছাইন উপজেলা যুবদলের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। এছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন তানভীরের ৫ স্বজন। শহিদ সাজিদের বোন ফারজানা হক বলেন, সাক্ষীরা আমাদের যেসব নাম বলেছে আমরা তাদের নামেই মামলা করেছি। আমার বাবা মামলার বাদী হয়েছে সেটা ঠিক কিন্তু উনি এসব বিষয় জানেন না। আমরা চাই না নিরপরাধ কেউ মামলায় হয়রানি হোক। কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা বলেন, আমরা এই বিষয়ে একটি লিখত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত হচ্ছে।এদিকে এই হত্যা মামলায় নিরপরাধ  বিএনপি ও ছাত্রদলের বারবার কারা নির্যাতিত নেতাদের আসামী করায় সচেতন মহরের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার  সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই হত্যা  মামলা থেকে তাদেরকে তদন্ত পূর্বক অব্যাহতি প্রদানের জন্য শহীদ তানভীর এর পরিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন

You cannot copy content of this page