২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

ডক্টরস ল্যাব এন্ড কনসালটেশন এর শেয়ার হোল্ডারদের সাথে অভিনব প্রতারণা, সংখ্যালঘু পরিচয়ে সংখ্যাগুরু কান্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো>>> সিলেটে ডক্টরস ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার এর পারিচালকদের সাথে শেয়ার বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা যায় কনসালটেশন সেন্টারের পরিচালক ডাঃ মৃনাল কান্তি দাসের নিকট থেকে প্রতিটি শেয়ার ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নির্ধারণ করে (যা পরবর্তীতে ১,১০,০০০/= টাকা এবং তৎপরবর্তীতে ১,২৫,০০০/- (এক লক্ষ পচিশ হাজার) টাকা নির্ধারণ হয়) সর্বমোট ২৮,৬০,০০০/= টাকা হস্তান্তর করা হয়।যা ৪,০০০/= টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে পরিচালকগণের স্বাক্ষরমূলক চুক্তিনামা আছে।ডাঃ মৃনাল কান্তি দাস পরিচালক দের জানিয়েছিলেন এ জাতীয় প্রতিষ্ঠান চালাতে যা যা কাগজ পত্র প্রয়োজন তা তাঁর নিজ দায়িত্বে করবেন।কিন্তু ডা. ডাঃ মৃনাল কান্তি দাসের কাগজপত্র যেমন,পরিবেশ ছাড়পত্র,ভ্যাট রেজিষ্ট্রেশন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন,সিভিল সার্জনের ক্লিয়ারেন্স নেয়াসহ বিনিয়োগকৃত অর্থের হিসাব দিতে অনিহা প্রকাশ দেখে পরিচালকগণ ডাঃ মৃনাল কান্তি দাসকে অবৈষভাবে ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারেনা মর্মে জানায়।এ ক্ষেত্রে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।পাশাপাশি পরিচালকদের কাছ থেকে ডাঃ মৃনাল কান্তি দাস কর্তৃক গৃহীত টাকার হিসাব দিচ্ছেন না তখন পরিচালকগন সকলের টাকা ফিরিয়ে দেয়ার জন্য নতুবা নিয়ম মাফিক ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য ডাঃ মৃনাল কান্তি দাসকে অনুরোধ জানায়।ডাঃ মৃনাল কান্তি দাস সকল কাগজপত্র প্রস্তুত পূর্বক সকল পরিচালককে নিয়েই ব্যবসা করবেন এবং স্বচ্ছতার সাথে হিসাব নিকাশ প্রদর্শন করাসহ সময় সময় মিটিং করে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনার আশ্বাস দেয়।যা পরিচালক গন সরল বিশ্বাসে ডাঃ মৃনাল কান্তি দাসের কথা মেনে নেয়।পরবর্তী পর্যায়ে যখন ডাঃ মৃনাল কান্তি দাস উক্ত প্রতিষ্ঠানে কাগজপত্র ছাড়া,হিসাব নিকাশ না দিয়ে, মিটিং ছাড়াই চেম্বার করছেন, তখন শেয়ার হোল্ডারগন বিনিয়োগকৃত নির্ধারণ করা প্রতি শেযার মূল্য ১,২৫,০০০/= টাকা ফিরিয়ে দেয়ার কথা বলে। কিন্তু ডা.মৃনাল কান্তি দাস কোন প্রকার সমঝোতার পথ বেছে না নিয়ে সুবিধা অসুবিধা বিষয়ক কোনো প্রকার মিটিং না করে পলায়নপর মানসিকতায় চলেন।এমতাবস্থায় সকলে মিলে তার (ডা. মৃনাল কান্তি দাস) সাথে বসার জন্য চেষ্টা করে এ সুযোগে সে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করেন।প্রানান্তকর চেষ্টা করে তাকে দুজন পরিচালক গত ২৮/০৪/২০২৪ ইং সাক্ষাৎ পেতে এবং লিখিত নিতে সক্ষম হন যে,প্রতি শেয়ারের উপর তিনি ১,২৫,০০০/- (এক লক্ষ পচিশ হাজার টাকা ০৪/০৫/২০২৪ ইং তারিখ সম্পূর্ণ পরিশোধ করে দেবেন।এ বিষয়ে ডাঃ মৃনাল কান্তি দাস-এর স্বাক্ষর সহ লিখিত সকল ডকুমেন্টস প্রতিবেদকের কাছে রক্ষিত আছে।জানতে চাইলে অভিযোগ কারীদের একজন (শেয়ার হোল্ডার) আরশাদ উল্লাহ খান প্রতিবেদককে বলেন,ডা. মৃনাল কান্তি দাস আমরা শেয়ার হোল্ডারদের সাথে প্রতারণা করেছে।দেশের ক্রান্তিলগ্নে আমরা মৃণাল কান্তি দাসের কোন প্রকারের যোগাযোগ পাচ্ছি না, অন্যদিকে সংখ্যালঘু পরিচয়ে সে আমাদের নানাবিধ হুমকি দিয়ে আসছে।এতে করে আমরা,শেয়ার হোল্ডারগনের পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আসা রোগীদেরকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।তিনি আরো বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,ডা.মৃনাল কান্তি দাসের এহেন প্রতারণা মুলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রথমে পরিচালকগন সকলে মিলে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কে অবগত করন সহ উনার অন্য কর্মস্থল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ সর্বোপরি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ জানানো হয়েছে।তাই নিরুপায় হয়ে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি।ডা.মৃনাল কান্তি দাসের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে তার,মোটো ফোনে কয়েকবার চেষ্টা করে ও উনার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।জানতে চাইলে সিলেট সেনা ক্যাম্পে দায়িত্বে থাকা ল্যাপ্টেনেন্ট রফিক এর সাথে কথা বললে তিনি বলেন,অফিসিয়ালি অভিযোগ গ্রহন করা হয়েছে,অফিসের সিদ্ধান্ত মোতাবেক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page