২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে চাটখিলে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে কলেজের অধ্যক্ষ ও একজন সরকারী অধ্যাপক পদমর্যাদার  শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে একই কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী।আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের বর্তমান সভাপতি বরাবর তারা পৃথক তিনটি স্মারকলিপি প্রদান করেন।শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ও সরকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে,নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ,অনিয়ম, দুর্নীতি,স্বেচ্ছাচারিতা,সাম্প্রদায়িক উস্কানিতসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিনের।বিভিন্ন অনিয়মের সাথে জড়িত এই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গত একমাস যাবত আন্দোলন করে আসছেন তারা। একই সাথে এি দুজন শিক্ষকের পদত্যাগের দাবি করেন।গত ৫ আগস্ট তারিখে বিগত সরকারের পতনের পর থেকে এই দুই শিক্ষক কলেজে উপস্থিত না হয়ে পলাতক রয়েছেন বলে জানা যায়।কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময়ের মধ্যে এই দুই শিক্ষকের অপসারণ দাবি করেন মানববন্ধন করা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।অধ্যক্ষ মহিউদ্দিন ও সরকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের অপসারণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সোমপাড়া কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজটির বর্তমান সভাপতি বরাবর পৃথক তিনটি স্মারকলিপি জমা দেওয়া।কলেজটির জ্যেষ্ঠ প্রভাষক নাসির উদ্দিন বলেন, ‘এই দুইজন শিক্ষক বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদ সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যসহ নানামুখী অনিয়মের সাথে জড়িত ছিল। এদেরকে বিচারের আওতায় এনে দ্রুত সময়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্মারকলিপিতে উল্লিখিত সকল অনিয়ম ও দুর্নীতি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি
সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “”
পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির।
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে

You cannot copy content of this page