৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাবার ড্যামের নিচের অংশে মাটি সরে যাওয়ায় রৌমারীতে ১৪ কোটি টাকা ব্যয় ব্রীজটি হুমকির মুখে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম,রৌমারী-রাজিবপুর (কুড়িগ্রাম)>>> কুড়িগ্রামের রৌমারীতে রাবারড্যামের নিচের অংশে মাটি সরে যাওয়ায় ১৪ কোটি টাকা ব্যায়ে ব্রীজটি হুমকির মুখে পড়েছে। যে কোন মুহুর্তে ব্রীজটি ডেবে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।সেই সাথে নদীর তীব্র স্রোরােতের কারনে ব্রীজের একপাশে ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে।বর্তমানে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।ভাঙ্গনের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য ক্ষতিগ্রস্থ এলাকাটি পরিদর্শণ করে ছিলেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীর দুই পাশের বাঁধটি সংস্কারের অভাবে ভেস্তে যেতে বসেছে সরকারের ১৪ কোটি টাকার প্রকল্পটি। পরপর দুটি বন্যায় বাধের খানাখন্দের সৃষ্টি হওয়ায় অকেজো অবস্থায় পড়ে থাকলেও তদারকির অভাবে নষ্ট হচ্ছে ৮৫ মিটার দৈর্ঘ্য রাবারড্যামটি।ইতিপূর্বে রাবার ড্যামের দুপাশে অসহায় অনেক পরিবারের বসতবাড়ি রাবারড্যামের পানির স্রোতে নদী গর্ভে বিলিন হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।উপজেলার যাদুরচর ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা খেওয়ারচর এলাকায় জিঞ্জিরাম নদীতে ২০১০ সালে রাবারড্যাম প্রকল্পটির কাজ শুরু হয়। দু’দফায় এ প্রকল্পে সরকারের মোট ১৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়।প্রথম দফায় ১২ কোটি ও দ্বিতীয় দফায় আরো ১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় করা হয়।উপজলার লালকুড়া খেয়াঘাট হতে খেওয়ারচর রাবারড্যাম এলাকাটির তিন কিলোমিটার রাস্তা রয়েছে।এই রাস্তাটির বেশিরভাগ এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।প্রকল্পের সুরক্ষা ও নদী শাসনের জন্য ২ কিলোমিটার সিসি বøক ও রাস্তা নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি।এলাকাবাসির চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ৮৫ মিটার এই ব্রীজ।সেতুর দু’পাশের সিসি ব্লক করার কথা থাকলেও নদের পূর্ব সাইটটি ছেপ দিয়ে নেপ দেওয়ায় নদীতে ধ্বসে গেছে।একারনে সেতুর নিচে থাকা রাবারড্যামের নীচের অংশে স্রোতে মাটি সরে যাচ্ছে।ব্রীজের পূর্ব পাশে প্রায় ৩০ ফুট গভীরতার সৃষ্টি হয়েছে।এসব দেখাশোনার জন্য কাউকে পাওয়া যায়নি।এলাকাবাসি মহির উদ্দিন জানান,পানির ধারের কারনে সেতুর নিচের মাটি ভাটির দিকে চলে যাইতেছে।এভাবে কিছিুদিন যেতে থাকলে সেতুটি ভেঙ্গে পড়বে।ক্ষতিগ্রস্থ আমিনুল ও মোমিনুল ইসলাম বলেন, পানির ধারের কারনে আমাদের বসতবারি ও ফসলি জমি নদীতে ভেঙ্গে গেছে।স্ত্রী সন্তান নিয়ে কোনমতে ঠাই করে আছি নদীর কিনারে।উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্যরা এসে কিছু সাহায্য সহযোগিতা করেছেন।স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন,নদীর পানির স্রোতের কারনে ব্রীজের নিচে মাটি সরে যাচ্ছে।সেই সাথে পাশে থাকা দুইটি বসতবাড়ি নদীতে ভেঙ্গে গেছে।তাদের পূনর্বাসন করা অতিবজরুরি। দ্রুত কার্যকরি ব্যবস্থা না নিলে ব্রীজটিও ডেবে যেতে পারে।খেওয়ারচর রাবারড্যামের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ইকবাল হোসেন রিপন বলেন,জিঞ্জিরাম নদীতে প্রচুর স্রোত থাকায় রাবার ড্যামের নিচে ভাঙ্গন দেখা গেছে।ভাঙ্গন স্থানে জিও ব্যাগ ফেলানো হলে ভাঙ্গনরোধ করা সম্ভব।যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী জানান, ব্রীজের নিচের পূর্বদিকে কিছু কাজ অসম্পন্ন থাকায় স্রোতের কারনে ভেঙ্গে যাচ্ছে।সেখানে প্রায় ৩০ ফিট গভীরতার সৃষ্টি হয়েছে। এবিষয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে।তবে দ্রুত ব্যবস্থা না নিলে ব্রীজটি ভেঙ্গে যেতে পারে।  উপজলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন,বিষয়টি ইতিমধ্যে জেনেছি।তবে সরেজমিনে গিয়ে দেখে ক্ষতিগ্রস্থের আশংঙ্কা থাকলে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হবে।পাশাপাশি রাবারড্যাম ধ্বসে গেলে প্রায় ২৫ একর ফসলি জমি পানিসেচ সংকটে পড়বে।আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হবে ১৫০ জন কৃষক।উপজেলা প্রকৌশলী মনছুরুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধীকবার কল করলে তিনি রিসিফ করেননি।উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, রাবারড্যামের বিষয়টি শুনেছি এবং সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী
ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার।
ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান

You cannot copy content of this page