১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

নাগেশ্বরীতে বিকাশ সাধন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>> নাগেশ্বরীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।অভিযোগে জানা যায়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জাতীয় মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের বিধবা, অসহায়, দরিদ্র ও অসচ্ছল নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য নাগেশ্বরী পৌরসভার কামারপাড়া আমতলা এলাকায় বিউটিফেকশন,ফ্যাশন ডিজাইন,কেটারিং,ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস অ্যান্ড ই-কমার্স এই ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে আসছে।এসব প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদনের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীর যাচাই বাছাই করা হয়।এখানে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীদেরকে যাতায়াত বাবদ দৈনিক ১৫০ টাকা করে ৮০ দিন ও ৪০ দিনের টাকা চেকের মাধ্যমে প্রদান করে কর্তৃপক্ষ।উপজেলার কামারপাড়া এলাকার তাহমিদুল ইসলামের স্ত্রী কাজল রেখা স্বাক্ষরিত একটি অভিযোগে জানা যায় চলতি বছরের ২৪ জুন বিউটিফেকেশন ট্রেডে প্রশিক্ষণের জন্য সাক্ষাৎকারে অংশ নিয়ে সবগুলো সঠিক উত্তর প্রদান করেন ভুক্তভোগী কাজল রেখা।তার অভিযোগ ৩০ জুন এই সাক্ষাৎকারের প্রশিক্ষণার্থী বাছাইয়ের ফলাফল প্রকাশ করলে দেখতে পান যে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। পক্ষান্তরে ওই সংস্থার প্রশিক্ষক তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে একই ব্যক্তিকে একাধিকবার প্রশিক্ষণের সুযোগ করে দেন।এমনকি তিনি টাকা দিতে না পারায় তাকে প্রশিক্ষণের সুযোগ দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।এছাড়াও ভাইভা পরীক্ষার নিয়ম অনুযায়ী জেলা ও উপজেলা প্রতিনিধিসহ ৪ জন ভাইভা বোর্ডে থাকার নিয়ম থাকলেও তাদের অনুপস্থিতিতে তৃণমূলের নিজস্ব লোক দ্বারা ভাইভা গ্রহণ করে নিজস্ব লোকজনকে অর্থের বিনিময়ে প্রশিক্ষার্থী বাছাই করে আসছে।এমনকি অনেকের চেক আটকে দিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন বলেও জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে,এই প্রশিক্ষণে একজন প্রশিক্ষণার্থী যেকোনো একটি ট্রেডে শুধু একবার প্রশিক্ষণ নিতে পারবেন,কিন্তু সেখানে শিক্ষক তোফাজ্জল হোসেন স্বজনপ্রীতি আর অর্থের বিনিময়ে নিজস্ব লোকজনকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার প্রশিক্ষণের সুযোগ করে দেন।গোপন সূত্রে জানা যায়, খাদিজা খাতুন নামের একজন প্রশিক্ষণার্থী ৬ বার প্রশিক্ষণ গ্রহণ করেছেন, মুক্তা পারভীন,সতিথা রানী ও পূর্ণিমা প্রশিক্ষণ নিয়েছেন ৩ বার করে এবং ছকিনা খাতুন, সুমাইয়া আক্তার শিরিনাসহ বেশ কয়েকজনকে বিভিন্ন ট্রেডে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেন তিনি।এভাবে ওই প্রশিক্ষক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া ও আবেদন এর জন্য জনপ্রতি ৫০ টাকা নেন,উক্ত ৫ ট্রেডের মোট ২৫০ জনের কাছ অডিট আসার কথা বলে ১০০ টাকা এবং চেক বিতরণের সময় ১২০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।দুস্থ অসহায় এবং শারীরিক প্রতিবন্ধীরাও রক্ষা পায় নাই তোফাজ্জলের হাত থেকে।বামনডাঙ্গা ইউনিয়নের আনছারহাট এলাকার প্রশিক্ষণার্থী অঞ্জনা রানী ও আরেক প্রশিক্ষণার্থী ইলমা খাতুনসহ অনেকে জানায়, প্রশিক্ষণের পর তাদের নামে যাতায়াত ভাতার চেক ইস্যু হলেও তারা চেকের টাকা পাননি। এ ব্যাপারে প্রশিক্ষক তোফাজ্জল হোসেন বলেন,আমি এ বিষয়ে কিছু জানি না,আমি এসব বিষয়ে কিছু বলতেও পারব না।প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা তোফাজ্জল হোসেন সব অভিযোগ অস্বীকার করেন।উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page