২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জ হাসপাতালের দূর্নীতিবাজ তত্বাবধায়ক ও আর এমও এর অপসারণের দাবিতে কর্মীদের চতুর্থদিনের মতো কর্মসূচী চলছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> কোন কারণ ছাড়াই সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বিভিন্ন পদে কর্মরত ৬৪জনকে চাকরিচ্যূত করায় হাসপাতালের দূর্নীতিবাজ তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন ও আর এমও ডাঃ রফিকুল ইসলামের অপসারণের দাবীতে এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পূর্ণবহালের দাবীতে চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেছেন চাকুরীচ্যুত্ব কর্মীরা।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আউটসোর্সিংয়ের কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে তাদের অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করেছেন তারা।গত ১৯শে আগষ্ট হতে হাসপাতালের সামনে ৬৪ জন কর্মীরা তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে এখনো কেউ এসে তাদের খোজঁখবর নিচ্ছেন না বলে অভিযোগ তাদের।মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন আব্দুস শহীদ,সালমা বেগম,তৌহিদ মিয়া,জহির মিয়া, শাহিনা আক্তার কলি,মিজান,তামান্না সখিনা বেগম প্রমুখ।মানববন্ধনে তারা বলেন,আউট সোর্সিংয়ে ২০১৭ সাল থেকে টেন্ডার প্রতিক্রিয়ার মাধ্যমে এই ২৫০ শয্যা হাসপাতালে আয়া,পরিচ্ছন্নকর্মী,ওয়ার্ডবয়,সিকিউরিটি,নাইট গার্ডসহ বিভিন্ন পদেএই ৬৪ জন কর্মী চাকুরী করে আসছিলেন।চলতি বছরে আমাদের চাকুরীর মেয়ার থাকার পরও তিনমাসের বকেয়া ৩০ লাখ টাকা বেতন পাওনা থাকার পরও এই দুই কর্মকর্তার অনৈতিক ঘোষ দিতে রাজি না হওয়াতে কোন কারণ ছাড়াই একদিনের নোটিশে আমাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে বলে তারা জানান।পূনরায় জনপ্রতি আরো একলাখ টাকা করে ঘুষ দিলে তাদের চাকুরী থাকবে নতুবা চাকুরী চলে যাবে বলে তত্বাবধায়ক এবং আর এমও এমন নিদের্শনা দিয়েছেন বলে দাবী তাদের।এতে কর্মীরা প্রতিবাদ করলে এই দুই কর্মকর্তা একদিনের নোটিশে তাদেরকে চাকুরীচ্যুত করে দেন বলে এমন অভিযোগ সাংবাদিকদের নিকট জানান তারা।এছাড়াও প্রতিষ্ঠানের আর এমও ডাঃ রফিকুল ইসলাম গেল করোনাকালীন সময়ে এই হাসপাতালে কর্মরত ৬৪ জন কর্মীর সুরক্ষার জন্য সরকার থেকে কয়েকলাখ বরাদ্দকৃত আসলেও সুকৌশলে হাসপাতালের আর এমও ডাঃ রফিকুল ইসলাম কর্মীদেরকে টাকা দিবেন বলে তাদের স্বাক্ষর নিয়ে সেই টাকাগুলোও রফিকুল ইসলাম আত্মসাত করেছেন বলে সাংবাদিকদের জানান।জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে আউট সোর্সিংয়ে কর্মীরা কর্মরত থাকলেও কোন কারণ ছাড়াই কেন আমাদের চাকুরীর মেয়াদ থাকার পরও আমাদেরকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হলো। অবিলম্বে এই র্দূনীতিবাজ তত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপন এবং আর এমও ডাঃ রফিকুল ইসলামের র্দূনীতির বিষয়টি তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও জেলা প্রশাসনের নিকট দাবী জানান তারা।এদিকে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান হাসপাতালে একটি দালালচক্রের মাধ্যমে জেলার বাহিরে তার ব্যক্তিগত দুটি ক্লিনিকের ব্যবসায় রোগী নিয়ে বানিজ্য করে আসছেন বলে ও আভিযোগ তাদের।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আর এমও ডাঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে করোনাকালীন সময়ে এই সকল কর্মীদের নামে সরকারের বরাদ্দকৃত টাকা আত্মাসাতের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন।এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘোষ দাবীর বিষয়টি অস্বীকার করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page